সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চঃ গত ডিসেম্বরে মাসেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে এনআইএ। এবার এই বিস্ফোরণের তদন্তে তিনজন তৃণমূল নেতা-কর্মীকে তলব করল এনআইএ। বৃহস্পতিবার এই তিন তৃণমূলের নেতাকে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা করছে বিজেপি। গত ডিসেম্বর মাসেই ভূপতিনগর বিস্ফোরণে প্রমাণ লোপাটের অভিযোগে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে। মামলা করার অনুমোদন চেয়ে আবেদনও করা হয়েছিল। সেই মর্মে আবেদন মঞ্জুরও করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন সর্বত্র সাফল্যের শীর্ষে থাকবেন, ঋণগ্রহণে সতর্কতা বৃদ্ধি! পড়ুন রাশিফল
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তাঁর দুই ভাই বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্নার মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ভূপতিনগর থানার পুলিশ। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। মৃত ওই তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রী দাবি করেন, আতসবাজি বানাতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ। এদিকে,মৃতের ভাইয়ের দাবি, বিজেপি-কে ভয় দেখানোর জন্য বোমা তৈরি হত গোপনে। এই পরিস্থিতিতে মামলাকারীদের অভিযোগ, ঘটনাস্থলে নষ্ট করা হচ্ছে প্রমাণ। এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। খুব তাড়াতাড়ি সব ধামাচাপা পড়ে যেতে পারে, তার আগে ঘটনার তদন্তভার দেওয়া হোক এনআইএ-কে। আবেদন মঞ্জুর করে আদালত দ্রুত শুনানির আশ্বাসও দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এরপরই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছিলেন মন্ত্রী শশী পাঁজা,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,‘আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি। যাতে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হয়। এনআইএ-র তদন্ত করার অধিকার আছে। যেখানে তিনজন ব্যক্তি মারা গিয়েছেন সেখানে চাইলে অবশ্যই এনআইএ তদন্ত করতে পারে।’
#Bhupatinagarblast
#latestbengalinews


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি