Home » সর্বত্র সাফল্যের শীর্ষে থাকবেন, ঋণগ্রহণে সতর্কতা বৃদ্ধি! পড়ুন রাশিফল

সর্বত্র সাফল্যের শীর্ষে থাকবেন, ঋণগ্রহণে সতর্কতা বৃদ্ধি! পড়ুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চঃ আজ ২৮ মার্চ। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী সিংহ রাশির জাতক/জাতিকারা সর্বত্র সাফল্যের শীর্ষে থাকবেন। বৃশ্চিক রাশির জাতক/জাতিকাদের ঋণগ্রহণে সতর্কতা বৃদ্ধি দরকার। নাইলে বিপদে পড়তে হতে পারে। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।

আরও পড়ুন   Kolkata airport firing: সাতসকালে কলকাতা বিমানবন্দরে চলল গুলি, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা CISF জওয়ানের

মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আজ আপনি ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক শেষ করতে পারেন। ভালোবাসার থেকে বড় কোনো অনুভব আপনার কাছে নেই। শীঘ্রই আপনার খারাপ পরিস্থিতির উন্নতি হবে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনার ভাই বা বোন আর্থিক সাহায্য চাইতে পারে। আপনি সতর্ক থাকবেন। আচমকাই গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আজ ভালোবাসার মানুষটির থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন।নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। বন্ধুদের সঙ্গে আজ অনেকটা সময় কাটাতে পারবেন।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আপনি কর্মক্ষেত্রে দারুণ খ্যাতি লাভ করবেন! আজ নতুন করে প্রেমে পড়তে পারেন। আজ আপনি বড়ো ঋণ থেকে মুক্তি পাবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন।আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়া উচিত। আপনার আর্থিক সমস্যা আরও বেড়ে যাবে।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনার অসময়ে কাছের কেউ আর্থিকভাবে সাহায্য করতে পারে। সর্বত্র সাফল্যের শীর্ষে থাকবেন। ব্যবসার কাজে সমস্যা হতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে সুন্দর সন্ধ্যা উপহার দিতে চলেছে। প্রেম থেকে সাবধান থাকুন। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
যে জিনিসে আপনি সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন তাই করুন। আজ আপনি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বাচ্চাদের আজ জলের থেকে সাবধানে রাখবেন।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
যেই কারণে সংসারে অশান্তি বাড়ছে, আজ তা থেকে মুক্তি পেতে পারেন। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক ভাঙন ধরবে। আপনি কাছের মানুষদের যথেষ্ট সময় দিতে পারেন না। তাই কেউ কেউ আপনাকে অভিযোগ করতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
জুয়া খেলায় যারা মত্ত,আজ তাঁদেরকে ক্ষতির সম্মুখীন হতে পারে। ঋণগ্রহণে সতর্কতা বৃদ্ধি দরকার। শত্রুদের থেকে দূরে থাকুন। নতুন খেলায় মাতবেন না। নিজের সঙ্গে সঙ্গে অন্যের বিপদ ডেকে আনবেন।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন। আপনি যদি কোনও খেলায় বিশেষজ্ঞ হন তবে আজ আপনার সেই খেলাটি খেলা উচিত। আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
পরিবারের কাউকে অসম্মান করার মতন কিছু করবেন না। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন। আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। পাওয়ার দেখাবেন না।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনি অনেকটা ফাঁকা সময় পাবেন। ঘরের যেই কাজগুলি বাকি, সেগুলি সেরে নিন। আজ কোনভাবেই ভাগ্যকে পরীক্ষা করতে যাবেন না। নিজের থেকে বেশি অন্যের কথা না শোনাই ভাল।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আপনার মিথ্যে বলা বড়সড় কোন বিপদ ডেকে আনতে পারে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন। বন্ধুদের কাছে লোন পাবেন। প্রেমিকার সঙ্গে সন্ধ্যাবেলায় কিছুটা সময় কাটান।

About Post Author