Home » Sheikh Shahjahanঃ রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে বসিরহাট আদালতে ইডি

Sheikh Shahjahanঃ রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে বসিরহাট আদালতে ইডি

সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিলঃ রেশন দুর্নীতি মামলায় এবার শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়ে বিশেষ আদালতে আবেদন ইডির। জানা গিয়েছে,ইডির আবেদনের ভিত্তিতে সোমবার বিকেল চারটের মধ্যে শাহজাহানকে বসিরহাট আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিচারক। ইডির দাবি, ৩১ কোটি ২০ লাখ টাকার মানি লন্ডারিং মামলায় তাঁরা শেখ শাহজাহানকে জেরা করতে চান। যদিও শনিবারই রেশন দুর্নীতি মামলা, বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন-সহ একাধিক বিষয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করেছিল ইডি। বসিরহাট আদালতের অনুমতি নিয়ে এদিন ইডি কর্তারা সোজা পৌঁছে যান বসিরহাট সংশোধনাগারে। আপাতত এই সংশোধনাগারই হল তৃণমূল নেতা শেখ শাহাজাহানের ঠিকানা। এদিন সব মিলিয়ে ইডির পাঁচ জনের একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় বাহিনী আসে আদালতে। আধিকারিকদের সঙ্গে ছিল ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার- সহ বেশ কিছু কাগজপত্র।

আরও পড়ুন  দিল্লি আদালতের নির্দেশ, অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত

এদিকে, ইডির উপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। শাহজাহানের নির্দেশেই গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। তিনি বাড়ির পাশ থেকে ফোন করে ‘অনুগামী’-দের জড়ো হতে বলেছিলেন। বৃহস্পতিবার বসিরহাট আদালতে এমনটাই দাবি করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। অন্য একটি মামলায় এদিন শাহজাহানকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। শাহজাহানের সঙ্গে এদিন সুকোমল সর্দার এবং মেহেবুর মোল্লাকেও হাজির করানো হয়েছিল আদালতে। তাঁদেরও ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাটের মহকুমা আদালত। অন্যদিকে, শাহজাহান ‘ঘনিষ্ঠ’ অজিত মাইতিকে আরও পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়েছে সন্দেশখালি থানার পুলিশ। আগামী ২ এপ্রিল তাঁকে বসিরহাট মহাকুমা আদালতে হাজির করানো হবে।

অন্যদিকে,ইডির উপর হামলার ঘটনায় গত ১৬ মার্চ গ্রেফতার হয়েছে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিন জন। দীর্ঘ নয় ঘন্টার জিজ্ঞাসাবাদের পর আলমগীর সহ তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই। ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, শুধু সিবিআই নয় ইডির তরফে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নোটিশ পাঠানো হয়েছিল। এরপর ২১ মার্চ সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল শেখ আলমগীরকে। সিবিআই মূলত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় ডেকে পাঠিয়েছিল শেখ আলমগীরকে।

# SheikhShahjahan

#latestbengalinews

About Post Author