সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিলঃ সাতসকালে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়। সোমবার সকালে ভয়াবহ আগুন লাগে নাগাদ ই এম বাইপাস (EM Bypass) লাগোয়া প্রগতি ময়দান থানা এলাকার একটি প্লাস্টিকের কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন Daily Horoscope: ঋণমুক্তির সুযোগ পাবেন, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে! জানুন রাশিফল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই আগুন লেগে যায় প্রগতি ময়দান থানা এলাকার ১২ নং বহিশতলায় একটি প্লাস্টিকের কারখানায়। পাশেই স্তূপ করে রাখা ছিল ডেকরেটর্স সামগ্রীর জিনিসপত্র। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ টাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রথমে স্থানীয়রা এই আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নিয়ন্ত্রণে না আসায় তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে। খবর পাওয়া মাত্রই প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে, সোমবার অগ্নিকাণ্ডের পর গুদামের মালিক বা কর্মীদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। রাতে কারখানা বন্ধই ছিল। তা সত্ত্বেও সকালের দিকে কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই গুদাম মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানানো হয়েছে।
#Kolkatadhapafire
#latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা