স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ১৪ এপ্রিল: তিনি শিমরান হেটমায়ার। বর্তমান সময়ে টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা পাওয়ার হিটারদের মধ্যে একজন। তিনি ক্রিজে আছেন অথচ রাজস্থান রান তাড়া করতে সফল হয়নি এমনটা খুব কমই হয়েছে।এদিন আরও একবার শেষ ওভারে বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসকে নাটকীয় জয় এনে দিলেন তিনি।

শনিবার লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়াক সঞ্জু স্যামসন। শিখর ধাওয়ানের চোট থাকায় পাঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেন স্যাম কারান।এদিনটা ছিল বোলারদের জন্য। শুরু থেকেই পাঞ্জাব ব্যাটাররা একদমই ছন্দে ছিলেন না।অভিজ্ঞ শিখর ধাওয়ানের অনুপস্থিতি যথেষ্ট টের পাওয়া গিয়েছে। নির্ধারিত ২০ ওভারের শেষে পাঞ্জাব ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বচ্চ রান করেন তরুন উইকেট রক্ষক ব্যাটার জীতেশ শর্মা। জয়ের জন্য রাজস্থানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০ ওভারে ১৪৮।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা দুর্দান্ত হয়েছিল।অফ ফর্মে থাকা তরুণ যশস্বী জয়সওয়াল এদিন শুরু থেকেই মারমুখী ছিলেন।তিনি মাত্র ২৮ বলে ৩৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে রাজস্থানের জয়ের পথ অনেকটায় মসৃণ করে দেন। রিয়ান পরাগ এদিনও স্বপ্নের ফর্ম অব্যাহত রেখেছিলেন। তিনি করেন ২৩ রান।এরপর যখনই মনে হচ্ছিল রাজস্থান খুব সহজেই জয় পেয়ে যাবে ঠিক তখনই ম্যাচ নাটকীয়তার মোড় নেয়।শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু লাস্ট ওভারে পাঞ্জাব কিংসের দায়িত্ব প্রাপ্ত অধিনায়ক স্যাম কারণ বল করতে এসে ২ উইকেট তুলে নিয়ে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেন রাজস্থানকে।পাঞ্জাবের সামনে তখন জয়ের হাতছানি।ধরে নেওয়া হচ্ছিল হারতে হারতে জিততে চলেছে পাঞ্জাব অনেকটাই যেন বাজিগরের মত।কিন্তু ক্রিজে তখনও ছিলেন অভিজ্ঞ বিধ্বংসী ব্যাটার শিমরান হেটমায়ার।পর পর ২ বলে ৬ মেরে রাজস্থানকে এক অবিশ্বাস্য জয় এনে দেন।
For his explosive finish with the bat, Shimron Hetmyer wins the Player of the Match Award in tonight’s thrilling contest ????
Scorecard ▶️ https://t.co/OBQBB75GgU#TATAIPL | #PBKSvRR pic.twitter.com/8mlMvR0TWU
— IndianPremierLeague (@IPL) April 13, 2024
রাজস্থানের হয়ে ২ উইকেট নেন কেশব মহারাজ ও ট্রেন্ট বোলট। পাঞ্জাবের হয়ে উইকেট নেন যথাক্রমে স্যাম কারান এবং কাগিসো রাবাদা।এদিন জয়ের ফলে রাজস্থান ৬ ম্যাচে ৫ জয় নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানে রয়ে গেছে।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে