Home » এত রাগ কেন! হার্দিককে প্রচন্ড পেটালেন ধোনি

এত রাগ কেন! হার্দিককে প্রচন্ড পেটালেন ধোনি

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল :  রোহিত শর্মা হলেও বোঝা যেত! কিন্তু হার্দিকের ওপরে মহেন্দ্র সিংহ ধোনির  রাগের কারণ কী? মিচেল আউট হতেই ক্রিজে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। খেললেন চারটি বল,হার্দিককে টানা তিনটি ছক্কা মারলেন। কদিন আগেই ফ্রেজার ম্যাকগার্ক ক্রুণাল পান্ডিয়ার বলে ছক্কার হ্যাটট্রিক করেছিলেন, এবার ধোনি করলেন আরেক পান্ডিয়ার বলে। ৪ বল খেলে ৫০০ স্ট্রাইক রেটে বুঝিয়ে দিলেন, টাইগার আভি জিন্দা হ্যায়। অদ্ভুতভাবে, ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রভূত আনন্দে মাতল ধোনির হার্দিককে করা প্রহারে। প্রথম বল কে মিড অফের উপর দিয়ে ওড়ালেন আকাশ ছোঁয়ার মত করে, লেগে পরবর্তী দুটি ছয় যার মধ্যে একটি ফ্ল্যাট সিক্স।হার্দিককে পিটিয়ে তার আত্মবিশ্বাসে ভেঙ্গে দিলেন ধোনি। চেন্নাইয়ের বিরুদ্ধে  মুম্বাইয়ের ব্যাটিং দেখে বোঝাও গেল ধোনির ছক্কার প্রভাব ।  ছক্কাতেই মনোবল ধ্বংস হয়ে গেল বিপক্ষের। সেনাপতি নিধন করে মুম্বাই কে চুরমার করলেন ধোনি।

রোহিত যখন অনায়াসে ব্যাট করছেন,তখন মুম্বাইকে ব্যাটেও ডোবালেন হার্দিক।৬ বলে করলেন ২। চার বলে ধোনির কুড়ি রানের চাপ কাটিয়ে উঠতে পারেন নি মুম্বাইয়ের নবাগত অধিনায়ক। ব্যাটে ও বলে দলকে ভুগিয়ে মুম্বাইকে নিশ্চিত হারের মুখে দাঁড় করিয়ে দেন হার্দিক। রোহিত অসামান্য খেলেও রক্ষা করতে পারেন নি মুম্বাই ইন্ডিয়ান্সকে ।।

About Post Author