সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল : বুমরা- ম্যাজিক চলছেই। শেষ ওভারে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯২ রান করে মুম্বাই।সূর্য কুমার যাদব ৫৩ বলে ৭৮ করলেন। রান পেলেন রোহিত, তিলক। আবার ব্যর্থ হার্দিক। পাল্টা ব্যাট করতে নেমে বুমরা আর কোয়েটজির দাপটে ১৩ বলের মধ্যে ১৪ রানে প্রথম চার উইকেট খুইয়ে বসে পাঞ্জাব। কিন্তু আবার দাপট দেখিয়ে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন পাঞ্জাবকে। আশুতোষ শর্মা ২৮ বলে দুর্দান্ত ৬১ রানের ইনিংস খেলেন যার মধ্যে ছিল সাতটি ছয়। শেষ তিন ওভারে দরকার ছিল ২৫ রান। ১৮ তম ওভারের প্রথম বলে আশুতোষ ফিরতেই খেলার মোড় ঘুরে যায়। রাবানা এসে হার্দিকের বলে ওভার বাউন্ডারি মারায় মাধওয়ালের শেষ ওভারে দরকার ছিল মাত্র ১২ রান। কুড়িতম ওভারের প্রথম বলটি ওয়াইড হলেও পরের বলে দু রান নিতে গিয়ে রান আউট হয়ে যান রাবাদা।২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ বুমরা। তবে এম্যাচের ট্রাজিক নায়ক আশুতোষ শর্মা।।
বুমরা- ম্যাজিক চলছেই, শেষ ওভারে মুম্বাইয়ের পাঞ্জাব বিজয়


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে