সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল :2024IPL মাঝপথে পৌঁছেছে এবারের আইপিএল। অধিকাংশ দলের অর্ধেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তারকা ক্রিকেটারদের পাশাপাশি অনেক নতুন মুখ উঠে আসছেএবারের আইপিএলে। আবার বেশ কিছু তারকা বেশ খারাপ কর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের কাছে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ব্যর্থ তারকা তথা ক্রিকেটাররা কতটা আশাহত করছেন এবারের আইপিএল মরসুমে?
এবারের আইপিএলে অনেক তারকা ক্রিকেটার যেমন বেশ সফল, আবার অনেকের অবস্থা এতটাই খারাপ যে তাঁদের চড়া দামে কিনে তাঁদের ফ্রেঞ্চইসি পস্তাচ্ছে। অনেকে মহাতারকা হয়েও প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না।উল্লেখ্য,যারা এবার শোচনীয় ভাবে সফল হচ্ছেন আইপিএলে তাঁদের কথা বারবার উল্লেখ করা হচ্ছে। সফলদের তালিকায় আছেন বুমরা, কোহলি, বাটলার, সুনীল নারাইন সহ একদল তারকা। তাঁরা প্রায় প্রতিদিন, প্রতিম্যাচে মুগ্ধ করছেন,কিন্তু যারা প্রবল ভাবে ব্যর্থ তাঁদের কথা সেভাবে সামনে না এলেও তাঁদের জন্য প্রচুর টাকা খরচ করা হয়েছিল এবং তাদের ব্যর্থতা ভোগাচ্ছে দলকে।
ব্যর্থতার কথা উঠলে দুই অজি তারকার কথা শুরুতেই উল্লেখ করা দরকার। এরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।এবার কেকেআর প্রায় ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে, অত্যন্ত বিপরীত ধর্মীভাবে ব্যর্থ মিচেল স্টার্ক ,২৪ কোটি ৭৫ লাখ টাকার তারকা স্টার্ক , এখনও পর্যন্ত প্রায় প্রত্যেকটি ম্যাচে চার ওভারে পঞ্চাশ রান করে দিয়ে যাচ্ছেন। একটি ম্যাচে চার ওভারে আঠাশ রানে তিন উইকেট ছাড়া, ধারাবাহিকভাবে বোলিংয়ে হাফসেঞ্চুরি করছেন, উইকেটহীন দিন যাচ্ছে একাধিক। পীড়া দিচ্ছে এখনও পর্যন্ত তার পারফরমেন্স, পীড়া দিচ্ছে তার পেছনে ইনভেস্টমেন্ট।তবে স্টার্কের চেয়েও আরও করুন অবস্থা ম্যাক্সওয়েলের। তাঁর ব্যর্থতা ভয়াবহভাবে চোখে পড়ার মত। উল্লেখ্য, কয়েক মাস আগেই একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনে ম্যাক্সওয়েলের অবদান অনস্বীকার্য। আহত অবস্থায় আফগানিস্তানের সঙ্গে একটি অবিশ্বাস্য ইনিংস না খেললে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কোন আশা বেঁচে থাকত না। স্টার্কের মত দর না পেলেও কম টাকায় তাঁকে কেনা হয় নি। ১১ কোটি টাকায় তাকে কিনে নেয় আরসিবি। সেই ম্যাক্সওয়েল এবার প্রথম সারির কুড়ি ওভারের টুর্নামেন্ট আইপিএলে এসে কি করছেন? খেলেছেন ৬ টি ম্যাচ,করেছেন মাত্র ৩২ রান। এরমধ্যে একটি ম্যাচে তাঁর সংগ্রহ ২৮, অন্য পাঁচটি ম্যাচে তিনি করেছেন ৪ রান। আইপিএলে ম্যাক্সওয়েলের এই ব্যর্থতা নতুন নয়। ২০১৮ সালে ও ২০২০ সালে দিল্লি ও পাঞ্জাব তাঁকে নিয়ে আঙুল কামড়েছে। এই দুটি মরশুমে ২৫ টি ম্যাচ খেলেছিলেন তিনি দুটি আইপিএল দলে ২৫ টি ম্যাচ খেলে একটি অর্ধশত রান করতে পারেননি তিনি। ২৫ টি ম্যাচ খেলে মাত্র ২৭৭ রান করেছিলেন তিনি। এরকম বন্ধ্যা মরশুম তাঁর কাছে নতুন নয়। তবে বিশ্বকাপে তার সাফল্য এবং তার পরবর্তী সময়ে তাঁর দুরন্ত ব্যাটিং আশা জাগিয়েছিল। তাঁর ব্যর্থতার জেরে ভরাডুবি হচ্ছে এবারের আরসিবির।
ম্যাক্সওয়েলের মত ব্যর্থ না হলেও বেশ কয়েকজন ভারতীয় তারকাও ব্যর্থ হচ্ছেন নিদারুনভাবে, এদের মধ্যে সামনের সারিতে আছেন ভারতীয় ক্রিকেটের নবোদিত নক্ষত্র দেবদূত পাড়িক্কল। পাড়িক্কল টেস্টে ভালো পারফর্ম করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে।। আইপিএলে গত বছর রাজস্থানের হয়ে ১১ টি ম্যাচে ২৬১ রান করলেও এবার লখনউকে দারুণ ভোগাচ্ছেন। ৫ ম্যাচে কার সর্বসাকুল্য সংগ্রহ ২৫ রান। আরও বেশকিছু খেলোয়াড় ব্যর্থতার মধ্যে দিয়ে চলেছেন। তালিকা দীর্ঘতর হতেই পারত। তবে এদের মধ্যে আরেকটি নাম উল্লেখ না করলেই নয়। তিনি হার্দিক পান্ডিয়া। ৭ টি ম্যাচে ব্যাটে ১৪১ রান পেলেও উইকেট পেয়েছেন মাত্র চারটি। ইকোনোমি রেট ১১। অর্থাৎ রোহিত কে সরিয়ে হার্দিকের মুম্বাই দলে অধিনায়ক হয়ে পুনরায় আগমন খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে কাটছে না তা তার পারফরমেন্সে পরিষ্কার ও প্রকট। সাফল্য ও ব্যর্থতা ক্রিকেটে লেগেই থাকে। তবে কয়েকজনের ক্ষেত্রে সাফল্য বা ব্যর্থতা অনেকটা বেশি সময় ধরে চলতে থাকে যা অনেক সময় কাদের ক্যারিয়ারে প্রশ্ন চিহ্ন তুলে দেয়। এখন দেখার এবারের আইপিএলে ব্যর্থ তারকা ক্রিকেটাররা তাঁদের এই ব্যর্থতা কবে কাটিয়ে ওঠেন!


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার