পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ,২০ এপ্রিল : IPL2024 হেড মাথা ঘুরিয়ে দিচ্ছেন। বিশ্বকাপ ফাইনালে ভারত বধ করেছেন, অ্যাসেজ সিরিজে দুরন্ত হয়ে উঠেছেন, এবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দৈত্য হয়ে উঠেছেন। ট্রাভিস হেড হায়দ্রাবাদে যোগ দেওয়ার পর থেকেই হায়দ্রাবাদ যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাঁর সঙ্গে জুটেছেন অভিষেক শর্মা। দুজনে মিলে অবিশ্বাস্যভাবে ব্যাটিং শুরু করলেন দিল্লির বিরুদ্ধে। দিল্লিতে দুজনে যে ঝড় তুললেন তার নজির নেই। ৩২ বলে ৮৯ রানের ইনিংস খেললেন ট্রাভিস হেড, অভিষেক ১২ বলে করলেন ৪৬। ৬ ওভার ২ বলে উঠল ১৩১। কুলদীপ অভিষেককে আউট না করলে কোথায় তাঁরা থামতেন বলা মুশকিল।
শনিবার আইপিএলে হায়দ্রাবাদ আরেকবার রানের পাহাড় গড়ল। ২০২৩ পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ছিল ২৬৩ রান। আরও একবার সেই রান টপকে গেল হায়দ্রাবাদ । মরসুমে তৃতীয়বার। তাদের করা ৭ উইকেটে ২৬৬ রানের জবাবে দিল্লি প্রথম ১০ ওভারে অন্তত হার মানে নি। ফ্রেজার -পোড়েল জুটির সৌজন্যে দুর্দান্ত শুরু করেছিল দিল্লি। জেক ফ্রেজার ম্যাকগার্ক ১৮ বলে ৬৫ রান করলেন। অভিষেক পোড়েল ২২ বলে ৪২ করেন। কিন্তু বাকিদের রান তোলার গতি মন্থর হয়ে যাওয়ায় ১৯৯ রানের বেশি ভুলতে পারে নি দিল্লি।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত