পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা ,২০ এপ্রিল : তাঁর প্রতিভা বা দক্ষতা নিয়ে বলার কিছু নেই। নিজেকে নতুন করে প্রমাণ করারও কিছু নেই। শুধু দেখানোর, তাঁর অনেক কিছু দেওয়ার ছিল ক্রিকেটকে। তিনি ফিরলেন, সফল ভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হল মহম্মদ আমিরের ।
ফেরার আগে অনেক বিরূপ মন্তব্য হয়েছে তাঁকে ঘিরে। বলা হয়েছে, জেলখাটা আসামি মাঠে ফিরছেন। এমন করে লেখা বা বলা হয়েছে যেন তিনি একদা প্রচুর খুনখারাপি করে বেরিয়েছেন। একদা ভুল করেছিলেন, কিছুদিন হাজতবাস এবং পাঁচ বছর ক্রিকেট খেলে নির্বাসিত থাকার দণ্ড ভোগ করেছেন। হতে পারতেন বিশ্বের সেরা ফাস্ট বোলার। কিন্তু ক্রিকেটে ফিরে অবসর নিয়ে নেন হতাশা থেকে। তিনি ফিরলেন। টি টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে কুড়ি ওভারের ফরম্যাটে সফল প্রত্যাবর্তন ঘটালেন মহম্মদ আমির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩ ওভার বল করে ১৩ রানে ২ উইকেট তুলে নিলেন মহম্মদ আমির । প্রায় সাড়ে তিন বছরের অবসর ভেঙে ৩১ বছরের আমির আবার ক্রিকেটের মূলস্রোতে। মহম্মদ আমিরের বোলিং আবার নতুন করে ভরসা দিচ্ছে বেশ কিছুদিন ধরেই ব্যর্থতার মধ্যে চলতে থাকা পাকিস্তান ক্রিকেট দলকে।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে ম্যাচে জয়লাভ করল পাকিস্তান। নিউজিল্যান্ডের করা ৮৯ রান তাড়া করে ১২ ওভার ১ বল খেলেই জয় লক্ষ্যে পৌঁছে যায় পাক দল। ব্যাটে রান পান পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।তবে শনিবার আমির বুঝিয়ে দিলেন, বিপক্ষের ব্যাটারদের ঘুম কেড়ে নিতে তিনি এসে পড়েছেন।।
আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় মৃত্যু সিনেমা তারকা পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে