সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিলঃ ফরাক্কা ব্যারেজের উপর চলন্ত লরিতে আচমকাই লাগল আগুন! ফরাক্কা ব্যারেজের ৪৮ নং গেটে দাউ দাউ করে জ্বলতে লাগল লরি। এই ঘটনাযর জেরে ব্যাহত মালদা ডিভিশনের ট্রেন চলাচল। সমস্যায় যাত্রীরা। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে।
আরও পড়ুন Harbhajan Singh: হার্দিক বা গিল নন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পরবর্তী নেতা বেছে নিলেন হরভজন সিং
জানা গিয়েছে, বুধবার সাতসকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের সামনে পণ্য বোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ব্যারেজের উপর জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলতে লাগল পণ্যবোঝায় লরি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। ফরাক্কা বাঁধের নিরাপত্তারত সিআইএসএফ জওয়ানরা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং ফরাক্কা থানা ও বৈষ্ণবনগর থানার পুলিশ। কিন্তু, দমকল আসার আগেই কার্যত ভস্মীভূত হয়ে যায় লরিটি। এদিকে মালদহ ও মুর্শিদাবাদের দিকে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় যাত্রীবাহী বাস ও লরি। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায়।
জাতীয় সড়কের উপর লরিতে আগুন লাগার কারণে মালদা ডিভিশনে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। কেননা আগুন লাগার কারণে ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্থ হয়। সেইসঙ্গে ব্যারেজে ওঠার দু’দিক সিল করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। দুর্ঘটনার পরই লরির চালক জানিয়েছেন, লরিটি চালানোর সময়ে তিনি আচমকাই নীচ থেকে ধোঁয়া বেরতে দেখেন। বিপদ বুঝতে পেতেই গাড়ি থামিয়ে লাফ মেরে সেখান থেকে বেরিয়ে যান। তাঁর পরে দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। এদিকে ঘনঘন ব্যারেজের উপর দুর্ঘটনায় নাশকতার তত্ত্বও উঠে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারেজ কর্তৃপক্ষ।
# ফরাক্কাব্যারেজ
#FarakkaBarrage
#MaldaTrainServiceDisrupted
#Latestbengalinews


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান