স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ এপ্রিল: একটি রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকল গোয়ার ফতোরদা স্টেডিয়াম। ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জয় পেল মুম্বই সিটি এফসি। এফসি গোয়াকে ৩-২ গোলে হারিয়ে দিল আইল্যান্ডাররা। যদিও ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল তারা। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করল মুম্বই। জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন লালরিনজুয়ালা ছাংতে।

ঘরের মাঠে ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল গোয়া। মহম্মদ ইয়াসিরের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বরিস সিং। বিরতিতে যাওয়ার সময় সেই গোলেই এগিয়ে ছিল গোয়া। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় কমলা-নীল জার্সিধারীরা। মেলে সুফলও। ৫৬ মিনিটে আবার গোল পেয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দুরন্ত গোল করেন ব্রেন্ডন ফার্নান্ডেস। গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মুম্বই। একটা সময় মনে হচ্ছিল অনায়াসে ম্যাচ জিতে যাবে গোয়া। কিন্তু তখনও নাটকের বাকি ছিল। ৯০ মিনিটের মাথায় একটি গোল শোধ করে মুম্বই। মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা পাস বাড়ান জয়েশ রানে। সেই বল ধরে গোয়ার ডিফেন্ডারদের কাটিয়ে চমৎকার গোল করেন ছাংতে। কেন তাকে দেশের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার বলা হয় প্রমাণ দিলেন মিজোরামের তরুণ ফুটবলার। প্রথম গোল হজম করার ধাক্কা তখনও সামাল দিতে পারেনি গোয়া। ম্যাচে সমতা ফেরায় মুম্বই। গোল করেন বিক্রম প্রতাপ সিং। শেষদিকে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিল গোয়া। কিন্তু সাত মিনিটের সংযুক্তি সময়ের অন্তিম লগ্নে সেই একপয়েন্টের আশায় জল ঢেলে দেন ছাংতে। জয়েশ রানের বাড়ানো পাস ধরে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। গোলশোধের আর সময় পায়নি গোয়া।
????????????????????????????????.#FCGMCFC #ISL #ISL10 #LetsFootball #ISLPlayoffs #FCGoa #MumbaiCityFC | @Sports18 pic.twitter.com/5CA3050A27
— Indian Super League (@IndSuperLeague) April 24, 2024
আরও পড়ুন: IPL 2024: রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাটকে শেষ বলে হারাল পন্থের দিল্লি
আগামী ২৯ এপ্রিল ফিরতি পর্বের ম্যাচে ঘরের মাঠে মু্ম্বই মুখোমুখি হবে গোয়ার।সেই ম্যাচে ড্র করলেই তারা পেয়ে যাবে ফাইনালের টিকিট। অন্যদিকে গোয়াকে ফাইনালে পৌঁছতে হলে জিততে হবে কমপক্ষে দু’গোলের ব্যবধানে। এক গোলে জিতলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। সেই ম্যাচে যে দল জিতবে তারা ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান বা ওড়িশার।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে