Home » কোন শয়তান আমার সঙ্গে তৃণমূলের মন্ত্রীর ছবি তুলে ছেড়েছে! ভাইরাল হয়ে ক্ষেপে লাল বিজেপি প্রার্থী অসীম সরকার

কোন শয়তান আমার সঙ্গে তৃণমূলের মন্ত্রীর ছবি তুলে ছেড়েছে! ভাইরাল হয়ে ক্ষেপে লাল বিজেপি প্রার্থী অসীম সরকার

সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : কোন শয়তান এই ছবি তুলে ছেড়েছে! তৃণমূল নেতার পাশে তাঁর নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ক্ষেপে লাল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।

ভোট প্রচার তুঙ্গে, নমিনেশন জমা পড়ে গিয়েছে আর তীব্র রাজনৈতিক তাপ-উত্তাপের মধ্যে দুই বিরোধী নেতার সখ্যতার একাধিক ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আলোড়ন ফেলে দিয়েছে। ছবিতে দেখা গিয়েছে পূর্বস্থলী দক্ষিণ বিধায়ক, পূর্ব বর্ধমানের প্রবীণ তৃণমূল নেতা স্বপন দেবনাথের পাশে বসে আছেন পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।শুধু তাই নয়, দুজনকেই আপাতদৃষ্টিতে নিজেদের মধ্যে খোশমেজাজে আলাপচারিতায় মশগুল থাকতে দেখা গিয়েছে। আর চিত্র নিয়ে চৰ্চায় মেতেছে নেটিজেন মহল। নেটিজেনদের একাংশ বলছেন, রাজনৈতিক সৌহার্দ্য রক্ষা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। তবে অনেকেই ব্যঙ্গ করতে ছাড়ছেন না। বাম কংগ্রেস অনেকেই আবার সেটিং এর তত্ত্ব তুলে বোঝাপড়ার গবেষণার ও গটআপের উল্লেখ করেছেন। বাম – কংগ্রেসও বিজেপি তৃণমূল কংগ্রেসকে এবং দুই নেতাকে খোঁচা দিতে ছাড়ছে না। স্বপন দেবনাথ প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রার্থীদের স্ক্রুটিনির সময় অসীম সরকার তাঁর পাশে এসে বসেছেন। তবে তাতে নেটিজেন মহল শান্ত হচ্ছে কই! আর এতেই চটেছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। তাঁর রোষ চাপা থাকে নি। কোন শয়তান ছবি তুলে পোস্ট করেছে, জিজ্ঞাসা তাঁর। তাঁর আরও প্রশ্ন, সত্যিই যদি গোটা পুত তাহলে রাজ্যের এত মন্ত্রী জেলে থাকত না! কত বড় শয়তান হলে এই কাজ করতে পারে যে ছবি তুলে ছেড়ে দিয়েছে! রাগ কমছে না অসীম সরকারের।

About Post Author