সানী রায়, সময় কলকাতা , ৫ মে : সান স্ট্রোক, হিট স্ট্রোক – দারুণ দাবদাহে মৃত্যু বাড়ছিল রাজ্যে। এবার গরমে মারণ রোগ হয়ে দেখা দিচ্ছে ডায়রিয়া। এবার উত্তরবঙ্গের ধুপগুড়িতে ডায়রিয়ার প্রকোপে মৃত্যু একজনের।
উষ্ণতা এতটাই বেড়েছে যে মানুষের প্রাণে বাঁচাই দায়। নাজেহাল অবস্থা আবালবৃদ্ধবণিতার। গরমে মানুষ প্রাণ হারাচ্ছেন । এবার যোগ হয়েছে নতুন উপসর্গ। গরম বাড়তেই বাড়ছে ডায়রিয়া, আন্ত্রিকের প্রকোপ । জনৈকের ডায়রিয়ার প্রকোপে মৃত্যু হল উত্তরবঙ্গে। ডায়রিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। প্রথম ডাইরিয়াতে মৃত্যুর ঘটনা ধূপগুড়িতে। মৃতের নাম অনিল রায়, কালিরহাটের বাসিন্দা।

প্রসঙ্গত, গত শুক্রবার পেটের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসা চলছিল। শনিবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়।চিকিৎসকরা তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করেন জলপাইগুড়িতে । তবে ধূপগুড়ি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ওঠানোর মুখেই মৃত্যু হয় তাঁর । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধূপগুড়িতে। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে রাতেই পৌঁছায় পুলিশ।কর্তব্যরত চিকিৎসক দেবদাস মন্ডলের দাবি , “পেট খারাপের সমস্যা নিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল ধূপগুড়ি হাসপাতালে। চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থা প্রথম থেকে ঠিকঠাক ছিল। আমি রাউন্ড দিতে গিয়ে দেখতে পাই রোগীর শরীর ঠান্ডা হয়ে গিয়েছে শ্বাসকষ্ট হচ্ছে। তখন তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল । হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তুলতে তুলতেই তাঁর মৃত্যু হয়। ডায়রিয়ার প্রকোপে মৃত্যু হয় তাঁর।”


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?