সময় কলকাতা ডেস্ক, ১০ মে : বেঙ্গালুরুর মতই গুজরাটও জেগে উঠল বড্ড দেরিতে। শুভমান গিল – সাই সুদর্শন ঝোড়ো গতিতে সেঞ্চুরি করে প্রথম জুটিতে রাহুল – ডি ককের ২১০ রানের রেকর্ড ছুঁলেন। বল হাতে রশিদ খান দারুণ বল করলেন। গত আইপিএল ফাইনালে জাদেজার হাতে শেষ বলে ছক্কা খাওয়া মোহিত চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিলেন তবুও কাজের কাজ কি আর হল! যখন সম্ভাবনা কার্যত আর নেই তখন শীতঘুম থেকে উঠে গুজরাট টাইটান্স ৩৫ রানে হারাল চেন্নাই সুপার কিংসকে। গুজরাটের ৩উইকেটে ২৩১ রানের জবাবে ৮ উইকেটে ১৯৬ তুলতে পারল চেন্নাই।হয়তো গতবারের আইপিএল ফাইনালের বদলা নিলেন শুভমান গিল -সাই সুদর্শন – রশিদ খান -মোহিত শর্মারা।বলা যেতেই পারে বদলা, বিশেষ করে এই ম্যাচ হারায় চেন্নাইয়ের প্লে অফ রাউন্ডে যাওয়া একটু কঠিন হয়ে উঠল। বাকি দুটি ম্যাচ তাদের জিততেই হবে।
শীতঘুম থেকে উঠে চেন্নাইকে ৩৫ রানে হারাল গুজরাট


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে