সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ আপাতত কিছুটা স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে অপসারণের আর্জি জানানো হয়েছিল। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, ‘এভাবে কোনও মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানো যায় না। ওই সিদ্ধান্ত নিতে পারেন দিল্লির উপরাজ্যপাল ভিকে। আমরা হস্তক্ষেপ করতে পারব না। আইনগতভাবে এই আর্জি মানা সম্ভব নয়।’
আরও পড়ুন দেশে চতুর্থ দফার ভোটে বঙ্গের ৮ কেন্দ্রের হাল হকিকত
এর আগে মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যেখানে বলা হয়েছিল, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ায় মুখ্যমন্ত্রী পদে কাজ করার মর্যাদা হারিয়েছেন কেজরিওয়াল। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার বেঞ্চ বলেন, ‘ এটা প্রশাসনিক, রাজনৈতিক এবং রাষ্ট্রপতির বিচার্য বিষয়। আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না। মুখ্যমন্ত্রী পদে কাজ চালানোর বিষয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই।যদি কোথাও সাংবিধানিক গাফিলতি ঘটে, তা দেখার জন্য রাষ্ট্রপতি-রাজ্যপালরা আছেন। আদালত এতে হস্তক্ষেপ করবে না। এর জন্য রাজনৈতিক দলগুলি রয়েছে।’

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও একাধিকবার নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। একাধিকবার সমন এড়ানোর পর গত মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। ভোটের মুখে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা দেশের রাজনৈতিক মহলে। ১২ জনের একটি দল পৌঁছে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। পুরো বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তখনই আশঙ্কা করা হয়েছিল গ্রেফতার করা হতে পারে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রাত ন’টার পর সেই আশঙ্কাই সত্যি হল। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত করা হয় তার দুটি মোবাইল ফোন।
#ArvindKejriwal
#latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর