সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ লোটে মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝাল হোক কিংবা পাতুরি হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে লোটে মাছ। কাটলেট মানেই কি চিকেন? অথবা ফিশ? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লইট্যা মাছের কাটলেট। লোটে মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন লইট্যা মাছের কাটলেট। গরম গরম সাদা ভাতের একেবারে জমে যাবে লইট্যা মাছের কাটলেট। লইট্যা মাছের কাটলেট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ-
লোটে মাছ: ৫০০ গ্রাম
বিস্কুটের গুঁড়ো: ২৫০ গ্রাম
লঙ্কা কুচি: ২ টেবিল চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো: স্বাদ মতো
টোম্যাটো কুচি: এক কাপ
ধনেপাতা কুচি: আধ কাপ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: এক কাপ
রসুন বাটা: ২-৩ টেবিল চামচ
সেদ্ধ আলু: ২ টি
ডিম: ৩ টি
তেল: পরিমাণ মতো

প্রণালী:
প্রথমে লোটে মাছগুলিকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার মাছগুলি থেকে কাঁটা বার করে ভাল করে চটকে নিন। একটি ননস্টিক প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন বাটা আর টোম্যাটো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। নুন হলুদ দিয়ে ভাল করে কষিয়ে মাছ আর সেদ্ধ করা আলু দিয়ে দিন। পাঁচ মিনিট পর ধনেপাতা কুচি, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। এবার পুরটা তৈরি হয়ে গেলে কাটলেটের আকার দিন। ভাল ভাবে ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কাটলেট গুলো তেলে ভাজুন। সস কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন লইট্যা মাছের কাটলেট।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি