Home » স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের পোলাও

স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের পোলাও

সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ পোলাও কমবেশি সবারই খুব প্রিয় একটি খাবার। চিকেন হোক কিংবা মটন বা পনির— সবকিছুর সঙ্গেই পোলাও একেবারে জমে যায়। কিন্তু পোলাও মানেই কি কাজু? অথবা কিসমিস? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক নবাবি সয়াবিনের  পোলাও। পোলাওয়ের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন নবাবি সয়াবিনের পোলাও। চিকেন কষা কিংবা মটনের সঙ্গে একেবারে জমে যাবে নবাবি সয়াবিনের পোলাও। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভিন্ন স্বাদের নবাবি সয়াবিনের পোলাও। নবাবি সয়াবিনের পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   Prabir Purkayasthaঃ নিউজক্লিকের এডিটর প্রবীর পুরকায়স্থকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

উপকরণ
সয়াবিন- ৩০০ গ্রাম
পেঁয়াজ-৬টি
তেজপাতা-৫টি
ক্ষীর-আধ কাপ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-২ চা চামচ
বাসমতি চাল-১ কেজি
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
গোলমরিচ-১ চা চামচ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই সয়াবিন হালকা সেদ্ধ করে নিন। এরপর সয়াবিনের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে হালকা ভেজে নিন। চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে সয়াবিন ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন নবাবি সয়াবিন পোলাও।

About Post Author