স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ মে: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তারপরে দলের নতুন কোচ নিয়োগ করবে তারা। ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়ে আগ্রহীদের আবেদন করার অনুরোধ করেছে বিসিসিআই। জানা গিয়েছে নতুন কোচের সঙ্গে চুক্তির মেয়াদ হবে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত। কী কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে রোহি- কোহলিদের কোচ হওয়ার জন্য? তাও স্পষ্ট করা হয়েছে। কয়েকটি শর্ত দিয়েছে বিসিসিআই। সবগুলি শর্ত পূরণ করতে পারলে তবেই তার নাম বিবেচনা করা হবে।

দেখে নেওয়া যাক কী কী শর্ত দিয়েছে বিসিসিআই…
১) যিনি প্রধান কোচ হবেন তাকে কমপক্ষে ৩০ টি টেস্ট ও ৫০ টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
২) টেস্ট খেলিয়ে জাতীয় দলের কোচ হিসাবে অন্তত দু’বছর কাজ করার অভিজ্ঞতা।
৩) আইসিসির সহযোগী সদস্য দেশের জাতীয় দল, আইপিএল বা সম মানের বিদেশি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে, প্রথম শ্রেণির ক্রিকেট দল বা কোনও দেশের ঘরোয়া দলের কোচ হিসাবে কাজ করলেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার।
৪) বিসিসিআইয়ের লেভেল ৩ অথবা সমতুল্য কোচিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
৫) বয়স হতে হবে ৬০ বছরের কম।
???? News ????
The Board of Control for Cricket in India (BCCI) invites applications for the position of Head Coach (Senior Men)
Read More ???? #TeamIndiahttps://t.co/5GNlQwgWu0 pic.twitter.com/KY0WKXnrsK
— BCCI (@BCCI) May 13, 2024
আরও পড়ুন: Kolkata Knight Riders: প্লে অফে উঠেও ধাক্কা নাইট শিবিরে, দেশে ফিরলেন দলের তারকা ক্রিকেটার
এছাড়াও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। যেরকম, ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনের জন্য মুম্বইয়ে থেকে কাজ করতে হবে। ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত দায়িত্বে থাকতে হবে। সহকারী কোচ হিসেবে পাওয়া যাবে ১৪ থেকে ১৬ জনকে। পালন করতে হবে ভারতীয় দলের প্রশিক্ষণের মূল দায়িত্ব। ভারতীয় দলকে বিশ্বমানের করে তুলতে হবে। দল যাতে যে কোনও ধরনের ক্রিকেটে, যে কোনও জায়গায় এবং যে কোনও পরিস্থিতিতে সফল হতে পারে। সিনিয়র এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে হবে। তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় দলের পারফরম্যান্সের দায় নিতে হবে প্রধান কোচের। সহকারী কোচ এবং অন্য সাপোর্ট স্টাফদের দায়িত্ব নিতে হবে। তাঁদের পারফরম্যান্সের দিকেও নজর রাখতে হবে। দলের সব ধরনের শৃঙ্খলারক্ষার দায়িত্বও নিতে হবে প্রধান কোচকে। বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের সঙ্গে কাজ করার চাপ সামলাতে হবে। তাদের খেলার মানের সঙ্গে মানানসই ভাবে কাজ করতে হবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার