Home » Aston Villa: কথা রাখলেন এমি মার্টিনেজ, চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন করল অ্যাস্টন ভিলা

Aston Villa: কথা রাখলেন এমি মার্টিনেজ, চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন করল অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ মে: দলে যোগ দিয়ে এমি মার্টিনেজে বলেছিলেন তিনি অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে আনবেন। এবার তিনি তাঁর কথা রাখলেন। অবশেষে ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরছে এমিলিয়ানো মার্টিনেজের দল। চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর এই প্রথম টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করল অ্যাস্টন ভিলা।

ম্যানচেস্টার সিটির কাছে টটেনহাম হেরে যাওয়ায় নিশ্চিত হয়েছে ভিলার চ্যাম্পিয়নস লিগে খেলা। ১৯৮১-৮২ মরশুমে নিজেদের ইতিহাসের প্রথম ও একমাত্র ইউরোপিয়ান কাপ জিতেছিল ভিলা। পরের মরশুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা। সেই শেষ। এরপর দীর্ঘ চার দশক কেটে গেলেও আর ইউরোপ সেরার টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি তাঁদের। মাঝে ১৯৯২ সালে এই টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়ে চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিতি পায়।। দীর্ঘ এই সময়ে বেশ কয়েকবার কাছে গিয়েও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন: Optical Illusion: পর্যবেক্ষণ ক্ষমতা প্রয়োগ করে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

গত রাতে ঘরের মাঠে সিটির কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে টটেনহামের। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষ চার নিশ্চিত করেছে ভিলা। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহাম। শেষ ম্যাচে তাই ফলাফল যাই হোক, চ্যাম্পিয়নস লিগে যাচ্ছে ভিলা। সিটি-টটেনহাম ম্যাচ একসাথেই দেখেছেন ভিলার ফুটবলার, কোচ ও ম্যানেজমেন্ট। শেষ বাঁশি বাজার পর উল্লাসে ফেটে পড়েন মার্টিনেজসহ দলের সবাই।

About Post Author