সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ অবশেষে টানা ১২ ঘণ্টা লাগাতার অভিযানের পর রাজস্থানের হিন্দুস্তান কপার লিমিটেডের তামার খনি থেকে উদ্ধার করা হল আটকে পড়া ১৫ জন কর্মীকে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে প্রত্যেকেই কমবেশি আহত বলে মনে করা হচ্ছে। অনেকের হাত বা পায়ের হাড় ভেঙে গিয়েছে।
মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিল্যান্স টিম। পর্যবেক্ষণ শেষে তাঁরা যখন উঠে আসছিলেন, সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের চেইন। এইচসিএলের আধিকারিক সহ ১৪ জন ৫৭৭ মিটারে আটকে পড়েন। ৫৭৭ ফুট গভীরে গিয়ে লিফট-টি ঝুলতে থাকে। দুর্ঘটনার খবর পেয়েই রাত থেকেই শুরু হয়েছিল উদ্ধারকাজ। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় ৪টি থানার পুলিশ, উদ্ধারকারী দল। সেইসঙ্গে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়। আশেপাশের হাসপাতালগুলিতে চিকিৎসকদের জরুরি পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছিল।
অবশেষে, ১২ ঘণ্টা লাগাতার অভিযানের পর সুরক্ষিতভাবে উদ্ধার করা হল আটকে থাকা ১৫ জনকেই। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ শুরু হওয়ার পর থেকেই অ্যাম্বুল্যান্স ও চিকিৎসকের দল প্রস্তুত রাখা হয়েছিল। আহত সকলকে উদ্ধার করা হয়েছে। তিনজন গুরুতর আহত হয়েছেন, তাদের জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে। ঝুনুঝুনুর সরকারি হাসপাতালে ভর্তি কর্মীদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, দেশের ৫০ শতাংশ তামা ঝুনঝুন এলাকার ক্ষেত্রী পাহাড় থেকে উত্তোলন করা হয়। এখানে ৩০০টিরও বেশি ভূগর্ভস্থ খনি থেকে রয়েছে। কর্মীদের বয়ান অনুযায়ী, ওই খনির গভীরতা ১৮০০ ফুট। মঙ্গলবার কলকাতার ভিজিল্যান্স টিমসহ ১৪ জন আধিকারিক খনিতে প্রবেশ। খনি থেকে বের হওয়ার সময় রাত ৮টার দিকে হঠাৎ লিফটের চেইন ভেঙে যায়।
#HCLMineLiftCollapse


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র