সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ ফের একবার তাপপ্রবাহের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করতে পারে। আপাতত আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাড়ছে শুষ্ক গরমের দাপট। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। গত কয়েকদিন বৃষ্টির কারণে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। কলকাতাতেও গরম কমেছিল অনেকটাই। তবে এই স্বস্তির মাঝেই ফের অস্বস্তির খবর। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে।বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫১ থেকে ৯১ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে লাগাতার পাঁচদিন গুজরাট, রাজস্থান, মদ্যপ্রদেশের পস্চিমের বেশ কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং হরিয়ানায় চলবে তাপপ্রবাহ। বুধবার থেকে টানা পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
#Weatherreport
#Weatherupdate
#Latestbengalinews


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র