Home » Indian Cricket Board: ভারতীয় ক্রিকেট দলের হেড স্যারের ভূমিকায় এবার গৌতম গম্ভীর? তুঙ্গে জল্পনা

Indian Cricket Board: ভারতীয় ক্রিকেট দলের হেড স্যারের ভূমিকায় এবার গৌতম গম্ভীর? তুঙ্গে জল্পনা

স্পোর্টস  ডেস্ক, সময় কলকাতা, ১৫ মে: গৌতম গম্ভীর (Gautam Gambhir) নামটা শুনলেই যে কোনও ভারতীয় ক্রিকেট ভক্তের এক নিমেষেই মনে পড়ে যাবে ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালের সেই কাদা মাখা জার্সি। ২০০৭ টি২০ বিশ্বকাপ ফাইনালে তাঁর সেই মাটি কামড়ে পড়ে থাকা লড়াই। এক কথায় বলা যেতে পারে তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের ক্রাইসিস ম্যান। এবার আরও একবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত পারে প্রাক্তন এই ভারতীয় ওপেনারের নাম।

তবে এবার ক্রিকেটার হিসাবে নয় বরং ভারতীয় দলের কোচের ভুমিকায় দেখা যেতে পারে তাঁকে। গম্ভীরের ক্রিকেটীয় বুদ্ধি প্রশ্নাতীত। এর আগে কোচ হিসাবে তাকে দেখা না গেলেও পালন করেছেন মেন্টরের দায়িত্ব। IPL এ লখনৌ সুপার জায়ান্টের মেন্টর হিসাবে যথেষ্ট সফল তিনি । পর পর দুবছর LSG কে প্লে অফে তুলেছেন। এবছরও KKRএর মেন্টরের দায়িত্ব পালন করছেন। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ খেলবে KKR। ফলে KKR এর এই অভাবনীয় পারফরম্যান্সের পিছনে যে গম্ভীরের ছোঁয়া রয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। সোমবার ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবং এই কোচের পদের দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার,ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর সহ ভিভিএস লক্ষ্মণের মতো বেশ কিছু বড় নাম।

আরও পড়ুন: Aston Villa: কথা রাখলেন এমি মার্টিনেজ, চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন করল অ্যাস্টন ভিলা

তবে এই তালিকায় এগিয়ে রয়েছেন গম্ভীর। বোর্ডের অন্দরেও গম্ভীরের নাম নিয়ে আলোচনা চলছে বলে খবর। এছাড়াও ভারত অধিনায়ক রোহিত শর্মার সাথে তাঁর সম্পর্ক ও মধুর। ফলে গম্ভীরকে ভারতীয় দলের হেড স্যারের ভূমিকায় দেখা গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে দেখার KKR এর সাথে মধুর সম্পর্ক ত্যাগ করে তিনি ভারতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত কি না।

About Post Author