সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : স্যাম কারেনের পাঞ্জাব সম্মানের জন্য লড়ছিল কারণ তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কিছুমাত্র নেই। প্রাথমিক বিপর্যয় সামলে কারেন, জিতেশ বা আশুতোষরা ১৪৫ রানের জয়ের টার্গেটকে অনায়াসে টপকে গেলেন । স্যাম কারেন দুর্দান্ত অপরাজিতা অর্ধশতরান করলেন।রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব কিংস উঠে এল নয় নম্বর স্থানে। তারকা খচিত মুম্বাই এখন দশ নম্বরে, পয়েন্ট টেবিলে সবার তলায়। তবে পয়েন্ট টেবিলে দু নম্বরে থাকা রাজস্থান রয়্যালস খুব একটা ভালো ছন্দে যে নেই, তা তাদের খেলাতেই পরিষ্কার। ব্যাটে রিয়ান পরাগ ( এদিনও করলেন ৪৮) ছাড়া প্রত্যেকের মধ্যেই ধারাবাহিকতার অভাব।

দিল্লি মঙ্গলবারই রাজস্থানের প্লে-অফে যাওয়া নিশ্চিত করেছে লখনউকে হারিয়ে। কিন্তু রাজস্থান নিজেরা আর জিততে পারছে না। প্রথম ৯ টি ম্যাচে ৮ টি জিতলেও পরের চারটি ম্যাচ টানা হেরে রাজস্থান প্রথম দুটি দলে থাকতে পারে কিনা তা নিয়েই সংশয় তৈরি করে ফেলেছে।।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের