স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ মেঃ চলতি আইপিএলে গ্রুপ পর্বে ৮ ম্যাচের মধ্যে ৭ টিতে হেরেছিল বিরাট কোহলির আরসিবি। ফলে ভক্তরাও ধরেই নিয়েছিল এবারেও শিরোপা জেতা হচ্ছে না কোহলি ব্রিগেডের। সেখান থেকে টানা ৭ ম্যাচ জিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় RCB। জায়গা করে নেয় প্লে অফে। তবে প্লে অফে জায়গা পেলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা, বিদায় নিতে হয় এলিমিনেটর থেকেই। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে IPL এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কোহলির আরসিবি। আর এই ম্যাচে আরসিবি তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে চার উইকেট হারিয়ে নিজেদের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল রাজস্থান রয়্য়ালস।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । নির্ধারিত কুড়ি ওভার শেষে ৮ উইকে হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয় তারা। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন রজত পাতিদার। তিনি করেন ২২ বলে ৩৪ রান। পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্টের আঁটোসাঁটো বোলিং এর সামনে অসহায় লাগছিল RCB ওপেনারদের। তবে এদিন ডুপ্লেসি ও বিরাট কোহলি প্যাভিলিয়নের ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বেঙ্গালুর ব্যাটিং লাইন আপ। খাতা না খুলেই প্রথম বলে প্যাভিলিয়নের পথ দেখেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর শেষ মহিপাল লোমরোরের ১৭ বলে ৩২ রানের ছোট ক্যামিওতে ১৭২ রান তোলে RCB।
লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কোহলার-ক্যাডমোর। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৪৬ রান। তবে পাওয়ার প্লে’র একদম শেষ দিকে ফার্গুসনের পারফেক্ট ইয়ার্কারে ২০ রানে আউট হন ক্যাডমোর। এরপর তিনে নামা সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন ওপেনার জয়সওয়াল। তবে ব্যক্তিগত অর্ধশতকের কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। গ্রিনের বলে কার্তিকের হাতে তালুবন্দি হওয়ার আগে ৮ বাউন্ডারিতে ৪৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত রিয়ান পরাগের ২৬ বলে ৩৬, হেটমায়ারের ১৪ বলে ২৬ এবং রভম্যানের ১ ছক্কা ও ২ চারে ৮ বলে ১৬ রানের ক্যামিওতে ৪ উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার