স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ মেঃ এই মরশুমে সুপার কাপ জিতলেও ISL-এর প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। এবার সামনেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ কোয়ালিফায়ার ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড। ফলে শক্তিশালী দল গঠনের দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গলের কর্তারা। তাদের নজর গিয়েছে কেরালা ব্লাস্টার্সের তারকা স্ট্রাইকারের দিকে। যিনি গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে করেছিলেন সর্বাধিক গোল। পেয়েছিলেন সোনার বুট।

গত মরশুম থেকে ক্লেইটনের পাশে খেলার জন্য একজন যোগ্য স্ট্রাইকারের সন্ধানে ছিল ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতে হায়দরাবাদ এফসি থেকে দলে নেওয়া হয়েছিল স্প্যানিশ স্ট্রাইকার জ্যাভিয়ার সিভেরিওকে। তবে সুপার কাপ ও ডুরান্ড কাপে কোচের আস্থা অর্জন করতে ব্যর্থ হন তিনি। পরে তাকে ছেড়ে দিয়ে দলে নেওয়া হয় কোস্টারিকার ফরওয়ার্ড ফেলিসিও ব্রাউনকে। তিনিও ডাহা ফেল। ফলে এই মরশুমে নতুন ভালো মানের বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছে কলকাতার শতাব্দূী প্রাচীন ক্লাব। গুঞ্জন ছিল কেরালা ব্লাস্টার্সের তারকা স্ট্রাইকার দিমিত্রিয়স দায়ামান্তকোস মে মাসের শেষে দল ছাড়ছেন। সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে গ্রিসের ফুটবলার কেরলের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন। তার এই ঘোষণা ইস্টবেঙ্গলের হয়ে খেলার জল্পনাকে উস্কে দিয়েছে। কিছুদিন ধরেই জল্পনা চলছিল এই তারকা স্ট্রাইকারকে পেতে মরিয়া হয়ে উঠেছে ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ফুটবল মহলের একাংশের দাবি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। ময়দান সূত্রের খবর দিমিত্রিয়াসের দলে যোগ দেওয়াটা কেবল সময়ের অপেক্ষা।
আরও পড়ুনঃ IPL 2024 PLAY OFFS: এবারও অধরা IPL শিরোপা, প্লে অফ থেকে বিদায় নিল কোহলির বেঙ্গালুরু
এই মরশুমে ISL-এর সর্বোচ্চ গোলদাতা ছিলেন ৬ ফুট ১ ইঞ্চির এই গ্রিক স্ট্রাইকার। ১৬ টি ম্যাচ খেলে করেছিলেন ১৩ গোল। সেই সুবাদে টুর্নামেন্টের গোল্ডেন বুটও জিতে নেন তিনি। গোল সংখ্যায় পিছনে ফেলে দিয়েছিলেন অজি বিশ্বকাপার জেসন কামিংস, রয় কৃষ্ণাদের মত দাপুটে তারকাদের। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি দিমিত্রিয়সকে পেতে মরিয়া ছিল মুম্বাই সিটি এফসিও। কিন্তু খবর মুম্বাইকে টেক্কা দিয়ে দিমিত্রিয়াসকে নিজেদের দলে ভিড়াতে অনেকটায় এগিয়ে লাল হলুদ কর্তারা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে