Home » বুধবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

বুধবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ৫ জুনঃ বুধবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গেও নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহবিদরা। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টি হলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। মঙ্গলবার বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সাত দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন   বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

পূর্বাভাস বলছে, বুধবার থেকে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়াতে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। দিনভর শহর কলকাতায় ভ্যাপসা গরম থাকবে। তবে, বৃষ্টির পূর্বাভাস থাকায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬-৮৮ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে তিনটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে, বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

About Post Author