Home » একই ফ্লাইটে নীতীশের সঙ্গে দিল্লির উদ্দেশে রওনা ‘শত্রু’ তেজস্বী যাদবের, বিমানেই কি তাহলে খেলা বদলে যাবে?জল্পনা তুঙ্গে

একই ফ্লাইটে নীতীশের সঙ্গে দিল্লির উদ্দেশে রওনা ‘শত্রু’ তেজস্বী যাদবের, বিমানেই কি তাহলে খেলা বদলে যাবে?জল্পনা তুঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ৫ জুনঃ হাইভোল্টেজ বুধবার! শরিকদলের সঙ্গে আজ বৈঠকে বসছে NDA , বৈঠক করবে INDIA জোটও। এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে। এদিকে, এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে বুধবার সকালে। এদিন বৈঠকে যোগ দিতে জেডিইউ প্রধান নীতীশের সঙ্গে একই বিমানে দিল্লি উড়ে গেলেন ‘শত্রু’ তেজস্বী যাদব। নীতীশ এনডিএ শরিকদলগুলির সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। অন্যদিকে, তেজস্বী ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, বিমানেই কি তাহলে খেলা বদলে যাবে? কেননা বিমানেই ঘটতে পারে অনেক কিছু। নীতীশ কুমারকে বুঝিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসতে পারেন তেজস্বী। ইন্ডিয়া জোট তৈরির সময়ে জোটের সূত্র বেঁধেছিলেন নীতীশ কুমার। কিন্তু, লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে নীতীশ ফের যোগ দেন এনডিএ জোটে। এবার ভোটের ফল প্রকাশের পর নীতীশ কোন শিবিরে থাকবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন   odisha assembly election result 2024: জনগণের প্রত্যাখ্যান মেনে ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক

প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা কোনোরকম ভাবে পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)। তবে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা থেকে ইন্ডিয়া জোটও(INDIA Alliance)খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির মসনদ তাই এখনও কোনও পক্ষের নয়। সমীকরণ কী হবে, তা নিয়েই বুধবার রুদ্ধদ্বার বৈঠক করবে NDA ও INDIA জোট। আজ, বিকেল চারটে নাগাদ বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)। এদিনই হিসাব হবে কে সরকার গড়বে? কে সরকার ভাঙবে। তবে, INDIA জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।এই পরিস্থিতিতে বুধবার দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে হাইভোল্টেজ এই জোড়া বৈঠকের দিকেই।

INDIA জোটের বৈঠকে উপস্থিত থাকার জন্য মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই ফোন করেছেন চিরাগ পাসোয়ান, নীতিশ কুমার, নবীন পট্টনায়েককে। ইন্ডিয়া জোটের নেতারা ইতিমধ্যেই এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু, একনাথ শিল্ডের সঙ্গেও যোগাযোগ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ডেপুটি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছে ইন্ডিয়া জোট। তবে , ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে যাবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজ, বিকেল চারটেয় বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA) জোটের নেতারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বাসভবনে বসবে এই বিশেষ বৈঠক। আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু।

About Post Author