সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ পিছিয়ে গেল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণের দিন। সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত আগামী রবিবার, অর্থাৎ ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদি। এর আগে জানা গিয়েছিল, শনিবার, ৮ জুন শপথ নেবেন তিনি।
আরও পড়ুন ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার মানেই হল , গোটা মন্ত্রিসভা ভেঙে যাওয়া। এদিনই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শুরু হয়ে যায় নতুন সরকারের শপথগ্রহণের কর্মকাণ্ড। রাষ্ট্রপতি টুইট করে এদিন বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদি ও গোটা মন্ত্রিসভার ইস্তফাপত্র গ্রহণ করেছি এবং তাঁকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছি। দলীয় সূত্র মারফত জানা গিয়েছিল, আগামী ৮ জুন শনিবার, রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদি ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেই দিনক্ষণই এবার পিছিয়ে গেল।
আরও পড়ুন INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট
এদিকে, বুধবার বিকেলেই বিদায়ী মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এনডিএ’র বৈঠক হয়। সেখানেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা কোনোরকম ভাবে পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)। তবে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা থেকে ইন্ডিয়া জোটও(INDIA Alliance)খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির মসনদের সমীকরণ কী হবে, তা নিয়েই বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে NDA।


More Stories
সাপলুডোর আইএসএলে শীর্ষে জামশেদপুর
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল