Home » কালিয়া কিংবা ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের বাটি চচ্চড়ি

কালিয়া কিংবা ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের বাটি চচ্চড়ি

সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ কাতলা মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম কাতলা কালিয়া বা কাতলা মাছের ঝোল কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। বাঙালির পাতে মাছের বাটি চচ্চড়ি নতুন কিছু নয়। এবার পাতে পড়ুক কাতলা মাছের বাটি চচ্চড়ি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কাতলা মাছের বাটি চচ্চড়ি। ভাতের সঙ্গে একবার এই কাতলা মাছের বাটি চচ্চড়ি খেলে আর ভুলতে পারবেন না। কাতলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   T20 World Cup 2024: ব্যাটে বলে দুরন্ত স্টোইনিস, ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

উপকরণ

কাতলা মাছ: ৫ পিস
হলুদগুঁড়ো: এক চা চামচ
লঙ্কাগুঁড়ো: এক চা চামচ
পেঁয়াজ কুচি: এক কাপ
টম্যাটো কুচি: আধ কাপ
ধনেপাতা কুচি: এক টেবিল চামচ
রসুন: ১০-১২ কোয়া
মটরশুঁটি: আধ কাপ
ডুমো করে কাটা আলু: ২টি
পোস্তবাটা: এক টেবিল চামচ
চেরা কাঁচা লঙ্কা: ৪-৫টি
সর্ষের তেল: আধ কাপ

প্রণালী

প্রথমেই মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পোস্তবাটা বাদে সব উপকরণ দিয়ে বসিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে নুন, হলুদ মাখানো মাছের টুকরোগুলি দিয়ে দিন। মাছ ভাজা হয়ে এলে আধকাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মাছ ও আলু দুই-ই সেদ্ধ হয়ে এলে কাঁচালঙ্কা, পোস্তবাটা, ধনেপাতা কুচি দিয়ে আরও কিছু ক্ষণ রান্না করুন। বেশ মাখা মাখা হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি লোভনীয় কাতলা মাছের বাটি চচ্চড়ি।

About Post Author