স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুনঃ জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল অস্ট্রেলিয়া। ওমানকে হারিয়ে দিল তারা। তবে খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে জিততে হল ব্যাগি গ্রিন শিবিরকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ১২৫ রানে থামতে হয় ওমানকে। ব্যাটে-বলে দাপট দেখালেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস।

টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওমান। বার্বাডোজের কেনসিংটন ওভালে শুরুটা ভাল হয়নি অজিদের। গত একদিন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড ব্যর্থ। ১২ রান করে আউট হন তিনি। মিচেল মার্শ করেন ১৪ রান। রানের খাতা না খুলেই ডাগআউটে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। এই পরিস্থিতিতে দলকে নির্ভরতা দেন ডেভিড ওয়ার্নার-মার্কোস স্টোইনিস জুটি। ১০২ রান স্কোরবোর্ডে যোগ করেন তারা। ৫১ বলে ৫৬ রান করেন ওয়ার্নার। ৬ টি টার ও ১ টি ছয় মারেন। ওয়ার্নার আউট হলেও মার্কোস স্টোইনিস অপরাজিত থাকেন ৩৬ বলে ৬৭ রান করে। ২ টি চার ও ৬ টি ছয় মারেন তিনি। শেষদিকে ৪ বলে ৯ রান করেন টিম ডেভিড।
আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা, পাপুয়া নিউগিনিকে হারাল লড়াই করে
আরও পড়ুনঃ T20 World Cup 2024: পেসারদের দাপট, নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের
১৬৫ রান তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ওমান। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ৫৭ রানে ৬ উইকেট হারায় তারা। সেই পরিস্থিতিতে লড়াই করেন আয়ান খান ও মেহরান খান। আয়ানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৬ রান। ২ টি করে চার ও ছয় মারেন তিনি। ১৬ বলে ২৭ রান করেন মেহরান। ১ টি চার ও ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। ব্যাটের পরে বল হাতেও দাপট দেখান স্টোইনিস। নিলেন ৩ উইকেট। ডোয়েন ব্র্যাভো ও শেন ওয়াটসনের পরে তৃতীয় ক্রিকেটার হিসাবে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান ও ৩ উইকেট নিলেন তিনি। বাকিদের মধ্যে মিচেল স্টার্ক, নেথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ৩৯ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার