সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিন সকালে অভিষেক গাড়ি থেকে নামতেই দরজার কাছে এগিয়ে এসে তাঁকে আপ্যায়ন করেন অখিলেশ যাদব। কোলাকুলি করে নিয়ে যান বাড়ির ভিতরে। ডেরেকও এগিয়ে এসে অখিলেশের সঙ্গে কোলাকুলি করেন। অখিলেশপাধ্যায়তানা ৪০ মিনিট ধরে বৈঠকও চলে অভিষেকের। তবে, কী নিয়ে আলোচনা হয়েছে? সে নিয়ে অবশ্য মুখ খোলেনি কেউই। এদিকে, অখিলেশের বাড়িতে এদিন অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন আম আদমি পার্টির দুই নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। তাঁদের সঙ্গেও বেশ খানিক্ষণ কথা হয় অভিষেকের।

উল্লেখ্য, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)। তবে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা থেকে ইন্ডিয়া জোটও(INDIA Alliance)খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির মসনদ নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে NDA ও INDIA জোট। আর বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই বৃহস্পতিবার সকাল সকাল অখিলেশের বাড়িতে অভিষেকের চলে যাওয়া এবং বৈঠক করার বিষয়টি একজোট লড়াইয়েরই প্রতীক বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন অখিলেশ। এবার অভিষেক এবং অখিলেশের সাক্ষাৎ সেই সখ্য আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট
এদিকে, লোকসভা ভোটে ভাল ফল করলেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সরকার গঠনের জন্য উপযুক্ত সংখ্যা নেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি, আপ নেতা সঞ্জয় সিংহ-সহ জোটের অন্যান্য দলের নেতারা। এ বারের ভোটে একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ ৩০০-র গণ্ডিই পেরোতে পারেনি। তবে সরকার গঠনের সংখ্যা তাদের হাতে রয়েছে। এনডিএ-র বৈঠকেও স্থির হয়েছে, তারা সরকার গঠনের দাবি জানাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে মোদীই প্রধানমন্ত্রী হবেন। সব কিছু ঠিক থাকলে শনিবারই শপথ নিতে পারেন তিনি। এই পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী হিসাবেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর