Home » ভ্যাপসা গরমে বাড়ছে ভোগান্তি , কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

ভ্যাপসা গরমে বাড়ছে ভোগান্তি , কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ৮ জুনঃ ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। গত কয়েকদিন বৃষ্টির কারণে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। কলকাতাতেও গরম কমেছিল অনেকটাই। তবে এই স্বস্তির মাঝেই ফের অস্বস্তির খবর। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন   Ramoji Rao: মিডিয়া- টেলিভিশন জগতে ইন্দ্রপতন, প্রয়াত রামোজি রাও

পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। সকাল থেকে গরমের দাপট বেড়েই চলেছে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৯ থেকে ৯১ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকে লাগাতার পাঁচদিন গুজরাট, রাজস্থান, মদ্যপ্রদেশের পশ্চিমের বেশ কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং হরিয়ানায় চলবে তাপপ্রবাহ। টানা পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

#Latestbengalinews

#Weatherreport

About Post Author