সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ রোজের পাতে মুরগির ঝোল আর কষা মোটেই ভালো লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন মেক্সিকান চিকেন রোস্ট। তেঁতুল আর চিকেনের মেলবন্ধনে তৈরি এই মেক্সিকান চিকেন রোস্ট চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মেক্সিকান চিকেন রোস্ট। মেক্সিকান চিকেন রোস্ট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
মুরগির মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ৩০০ গ্রাম
হলুদ গুঁড়ো আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো আধ চা চামচ
রসুন বাটা দুই টেবিল চামচ
তেঁতুলের ক্বাথ দুই টেবিল চামচ
ঝরানো দই আধ কাপ জল
কারি পাতা ৮ টি
গোটা জিরে আধ চা চামচ
গোটা গোলমরিচ এক টেবিল চামচ
লবঙ্গ ৪টি
মৌরি এক চা চামচ
গোটা ধনে দেড় টেবিল চামচ
লেবুর রস এক টেবিল চামচ
ঘি পাঁচ টেবিল চামচ
শুকনো লঙ্কা ৮টি
নুন ও চিনি স্বাদ মতো
প্রণালী
মুরগির মাংস দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে ঘণ্টা তিনেক ফ্রিজে রাখুন। এরপর শুকনো তাওয়ায় শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, লবঙ্গ ও গোটা গোলমরিচ একদম অল্প আঁচে মিনিট দুয়েক ভেজে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন। প্যানে ঘি গরম করে কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। এরপর রসুন বাটা আর মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। মুরগির মাংস ভাল করে সেদ্ধ হয়ে এলে তেঁতুলের ক্বাথ, চিনি আর বানিয়ে রাখা ভাজা মশলা মিশিয়ে খুব ভাল করে কষিয়ে নিন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলেই তৈরি চিকেন ঘি রোস্ট! পরোটা কিংবা রুটির সঙ্গে একেবারে জমে যাবে মুরগির এই পদ।
#মেক্সিকানচিকেনরোস্ট
#MexicanChickenRoast


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি