Home » Kuwait Fireঃ ৪৫ ভারতীয়র নিথর দেহ নিয়ে কুয়েত থেকে দেশে ফিরল বায়ুসেনার বিমান

Kuwait Fireঃ ৪৫ ভারতীয়র নিথর দেহ নিয়ে কুয়েত থেকে দেশে ফিরল বায়ুসেনার বিমান

সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ কুয়েতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, ৪৫ ভারতীয়র মৃতদেহের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। মৃতদেহ দেশে ফেরাতে বায়ুসেনার তরফে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার সি-১৩০জে বিমানে শুক্রবার দেশে আসছে নিথর দেহগুলি। এদিন সকাল ১১টা নাগাদ বিমানটি কোচি বিমানবন্দরে অবতরণ করে। কোচি বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছিল। দুর্ঘটনার পর বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আহত ভারতীয়দের সাহায্য করতে এবং মৃতদেহ ভারতে আনতে কুয়েতে পৌঁছন।

আরও পড়ুন   কলকাতার অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

দিল্লিতে থাকা আধিকারিকরা জানিয়েছেন যে শুক্রবার ভারতীয়দের দেহ নিয়ে সেই বিমান ফিরে আসবে। প্রথমে বিমান কেরালায় অবতরণ করবে কারণ মৃতদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। তারপর দিল্লিতে অবতরণ করবে সেই বিমান। ৪৫ জনের মৃত্যু হয়েছে, তবে ৩৩ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলেই আশ্বস্ত করা হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৩ জন কেরলের। বাকিদের মধ্যে ৭ জন তামিলনাড়ু, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন ওড়িশার এবং ১ জন করে বিহার, পাঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং হরিয়ানার বাসিন্দা। গত বুধবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েতের পরিস্থিতির ওপর নজর রাখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপরই সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কুয়েতে পৌঁছে যান। প্রথমে পোড়া দেহগুলি ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার ব্যবস্থা করা হয়। তারপর বায়ুসেনার বিমানে করে তা দেশে ফিরিয়ে আনা শুরু হল।


প্রসঙ্গত, গত বুধবার ভোর ৪ টে ৩০ মিনিট নাগাদ কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, মৃতদের মধ্যে ৫ জন ভারতীয়। কিন্তু, পরে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের মধ্যে প্রায় ১০ জন ভারতীয়। ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন। অধিকাংশই ছিলেন মালয়ালি। এক মালয়ালি ব্যবসায়ীই ভবনটির মালিক। ছয়তলা ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক বাস করত বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “পরিস্থিতির খোঁজ নিতে, মঙ্গাফের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা। ভারতীয় দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ করছে। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য কুয়েতের আইন প্রয়োগকারী সংস্থা, দমকল পরিষেবা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে দূতাবাস।” এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর প্রচুর নির্মাণ শ্রমিক কুয়েতে যান। ভারতও ব্যতিক্রম নয়। তবে এক জায়গায় গাদাগাদি করে তাঁদের থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তার পরও সে কথায় কান দেয় না অনেকে। অগ্নিকাণ্ডের ঘটনায় এই মৃত্যুমিছিল তারই ফল।

#KuwaitFire

#Latestbengalinews

About Post Author