সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ ফের বিধ্বংসী আগুন শহরে। কসবায় অ্যাক্রোপলিস শপিং মলে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে গোটা মলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। দমকলের কর্মীরা কাচ ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ধোঁয়া ক্রমশ বাড়ছে।
তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল এটি। এখানে রয়েছে বহু নামী ব্র্যান্ডের শোরুম। ওপরে রয়েছে বড় ফুড কোর্ট। সেই ফুড কোর্টেই আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনার সময় ভিতরে ছিলেন বহু মানুষ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস