স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারতীয় ক্রিকেটে শোকসংবাদ। কর্ণাটকে নিজের বাড়ির বহুতলের ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন পেসার ডেভিড জনসন (David Johnson)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

নব্বই দশকের গোড়ার কথা। তখন কপিল দেবের জমানা শেষের পথে। উত্থান হয়েছে স্পিডষ্টার জাভাগাল শ্রীনাথের। সেসময় কর্ণাটক পেস বোলারদের আতুরঘর হয়ে উঠেছে। স্লো মিডিয়াম পেস ভেঙ্কটেশ প্রসাদ এসে গেছেন। শ্রীনাথ এলেও সেরকম ভাবে ফাস্ট বোলার উঠে আসছে না ভারতে। প্রতিবেশী দেশ পাকিস্থানে তখন ফাস্ট বোলারদের রমরমা। ইমরান খান, সরফরাজ, সেলিম জাফরদের তখন প্রায় শেষের দিক আর ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদরা মধ্য গগনে। এই সময় কর্নাটকের ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার ডেভিড জনসনের আগমন।
আরও পড়ুনঃ T20 World Cup 2024 : ব্যাটে সূর্য বলে বুমরার দাপট, আফগানিস্তানকে হারিয়ে সুপার আটে সুপার টিম ইন্ডিয়া
১৯৯১ সালে আবির্ভাবে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি।জাভাগাল শ্রীনাথের চোখ দ্রুতগতির বোলিং নিয়ে হাজির হলেন ডেভিড জনসন। বলা হয়, নিজের সেরা সময়ে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি স্পিডে বল করতে পারতেন ডান হাতি ফাস্ট বোলার ডেভিড জনসন। ভারতে এত জোরে বল করতে বিশেষ কাউকেই দেখা যায় নব্বই দশক পর্যন্ত। কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ার ছিল খুব সংক্ষিপ্ত। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে ২৫ বছর বয়সী পেসারের টেস্ট অভিষেক ঘটার পরে সেবছর দক্ষিণ আফ্রিকা সফরে যান তিনি। সেখানে একটি টেস্ট খেলেন। দুটি টেস্টে তিন উইকেট পেয়েছিলেন তিনি।সেখানেই আন্তর্জাতিক ক্রিকেট জীবনের কার্যত ইতি।
আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ডোনারুম্মার গ্লাভসে মানরক্ষা, একপেশে ম্যাচে ইতালিকে হারাল স্পেন
এত গতিশীল পেস বোলার কর্ণাটকের হয়েও বেশিদিন খেলেননি। তাঁর সংক্ষিপ্ত ক্যারিয়ার ২০০১-০২ সালের দিকে শেষ হয়ে আসে। অতঃপর ক্রিকেট কোচিংয়ে মনোযোগী হন তিনি। ক্রিকেট ক্যারিয়ারের মতো তার জীবনটাও সংক্ষিপ্ত। বৃহস্পতিবার মাত্র ৫২ বছর বয়সে মদ্যপ অবস্থায় ব্যাঙ্গালুরুর বহুতল আবাসন থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।পুলিশ প্রাথমিকভাবে মনে পড়ছে মদ্যপ অবস্থায় আত্মহত্যা করেছেন তিনি। ৫২ বছর বয়সেই একদা প্রতিভাবান ভারতীয় ফাস্ট বোলার ডেভিড জনসনের মৃত্যুর পেছনে হয়তো অবসাদজনিত কারণ ছিল, কিছুদিন ধরেই অসুস্থতার মধ্যে কাটাতে হচ্ছিল তাকে। তিন দিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত পথযাত্রী হলেন ডেভিড জনসন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার