সময় কলকাতা ডেস্ক, ২৪ জুনঃ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। সেই বিতর্কের মাঝেই এবার উত্তরপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ৬ জনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তদন্তকারীদের দাবি, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের RO-ARO পরীক্ষার প্রশ্নফাঁসের যোগ রয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে। কেননা মধ্যপ্রদেশের এক ছাপাখানায় UPPSC পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। জানা গিয়েছে ওই ছাপাখানারই এক কর্মী রাজীব নয়ন মিশ্রর দৌলতে ফাঁস হয় প্রশ্নপত্র। এরপর যথারীতি পরীক্ষার ৮ দিন আগেই তা পৌঁছে যায় পরীক্ষার্থীদের কাছে।
জানা গিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের একাধিক পরীক্ষাকেন্দ্রে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। অভিযোগ ওঠে, এই সরকারি চাকরির পরীক্ষায় ব্যাপক কারচুপি হয়েছে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ২ মার্চ পুরো পরীক্ষাকে বাতিল করা হয়। এমনকী প্রশ্নফাঁসের তদন্তে গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভোপালের ছাপাখানার কর্মী রাজীব নয়ন মিশ্র প্রশ্ন ছাপানোর সময়েই বাড়তি কপি ছাপিয়ে টাকার বিনিময়ে তা পড়ুয়াদের হাতে তুলে দেয়। এরপরই পুলিশ গোটা ঘটনায় যুক্ত ১০ জনকে গ্রেফতার করে। এই মামলায় আরও এক মহিলা যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৪ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল। এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
#পাবলিকসার্ভিসকমিশনপরীক্ষারপ্রশ্নফাঁস
#latetsbengalinews
#UPPSCexam
#স্পেশালটাস্কফোর্স
#STF
#নিটইউজিপ্রশ্নফাঁসমামলা
#NEET-PG
#NEET-UG


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের