সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও জামিন মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এর আগে গত বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিন দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। কিন্তু, এদিন সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমারের অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশ দেয়।
সোমবার শীর্ষ আদালতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল মামলার শুনানি। তবে, হাইকোর্টে আবগারি দুর্নীতি মামলা বিচারাধীন হওয়ার কারণে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। আগামী ২৬ জুন হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে। ততদিন পর্যন্ত তিহাড়েই থাকছেন কেজরিওয়াল। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইডির আনা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর আবেদনের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের নির্দেশ স্থগিত থাকবে।
এদিকে,গত বৃহস্পতিবার শুনানির সময়ে ইডির তরফে বলা হয় , মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা আম আদমি পার্টি গোয়ায় ভোট প্রচারে খরচ করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, সরাসরি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তাঁরা। এই বেআইনি লেনদেনের সঙ্গে তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতারও প্রত্যক্ষ যোগ রয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এও বলেন, কেজরিওয়াল জেরায় তাঁর ফোনের পাসওয়ার্ড দিতে রাজি হননি। কিন্তু ইডির এসব যুক্তি টেকেনি। শেষমেশ কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু পরে সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
#অরবিন্দকেজরিওয়াল,
#ArvindKejriwal,
#Latestbengalinews,
#Liquorcorruptioncase


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের