Home » সংসদ অধিবেশনের প্রথম দিন সাংসদ পদ থেকে ইস্তফা রাহুল গান্ধির

সংসদ অধিবেশনের প্রথম দিন সাংসদ পদ থেকে ইস্তফা রাহুল গান্ধির

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ সংসদ অধিবেশনের প্রথম দিন কেরলের ওয়েনাড লোকসভা আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধি। সোমবার অধিবেশনের শুরুতেই লোকসভার প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের হাতে তুলে দেন ইস্তফা পত্র। তাঁর ইস্তফাপত্র গ্রহণও করেছেন স্পিকার। ফলে এখন থেকে ওয়েনাড ছাড়া শুধুমাত্র উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন রাহুল। চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়েনাড ও রায়বরেলি দুই আসন থেকেই জয়ী হন রাহুল।  

আরও পড়ুন   হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডব, বেধড়ক মার যাত্রীদের

ফলে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হতো তাঁকে। এরপরই ওয়েনাড ছাড়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। এর আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর একটি আসন থেকে ইস্তফা দেওয়ার কথা জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি। গত রবিবার দলের পক্ষ থেকে জানানো হয় রাহুল কেরালার ওয়েনাড আসন থেকে ইস্তফা দেবেন। তার বদলে ওই আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধি। সেই মতো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশের দিনই একটি কেন্দ্র থেকে পদত্যাগ করলেন রাহুল।

২০১৯ এর নির্বাচনে ওয়েনাডে জিতলেও আমেঠিতে পরাজিত হন রাহুল। তারপর একটি মামলার কারণে বাতিল হয়ে যায় তার সাংসদ পদ। এবার স্মৃতি ইরানিকে হারিয়ে আমেঠিতে জয়ী হয়েছে কংগ্রেস। তিনি যে ওয়ানড়ের প্রতিনিধিত্ব ছাড়ছেন রবিবারই সোশাল মিডিয়ায় সে বার্তা দিয়ে ওয়ানড়ের জনগণকে কৃতজ্ঞতা জানান। সোশাল মিডিয়ায় লেখেন, তার জীবনের কঠিন সময়, যখন তাকে পদে পদে অপমান করা হচ্ছিল, ছোট করা হচ্ছিল, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তখন নিঃশর্ত ভালোবাসা দিয়ে নিজেদের জনপ্রতিনিধিকে আগলে রেখেছেন ওয়ানড়বাসী। সংসদে তাদের ‘কণ্ঠ’ হয়ে ওঠার জন্য তিনি গর্বিত। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। 

আরও পড়ুন   Optical Illusion:  মাত্র ৫ শতাংশ পাঠক ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছেন, আপনিও কি তাদের একজন?

#LokSabhaSession2024

#Latestbengalinews

#RahulGandhi

About Post Author