সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন: আবগারি দুর্নীতি মামলায় এবার আরও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র পর এবার CBI-এর হাতে গ্রেফতার কেজরিওয়াল। দিল্লির আদালত থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই একই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই মঙ্গলবার তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। নথিভুক্ত করা হয় তাঁর বয়ানও। বুধবার তাঁকে আদালতে হাজির করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই আদালতে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর হয়।
এদিকে, মঙ্গলবারই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এর আগে গত বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিন দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। কিন্তু, এদিন সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমারের অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশ দেয়।
সোমবার শীর্ষ আদালতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল মামলার শুনানি। তবে, হাইকোর্টে আবগারি দুর্নীতি মামলা বিচারাধীন হওয়ার কারণে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। আগামী ২৬ জুন হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে। ততদিন পর্যন্ত তিহাড়েই থাকছেন কেজরিওয়াল। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইডির আনা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর আবেদনের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের নির্দেশ স্থগিত থাকবে।
#Liquorcorruptioncase
#Latestbengalinews
#অরবিন্দকেজরিওয়াল
#দিল্লীহাইকোর্ট
#ArvindKejriwal
#DelhiHighCourt


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর