সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন: এনডিএ-র প্রার্থী ওম বিড়লাকে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ ঘোষণা প্রোটেম স্পিকারের। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি। তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। স্পিকার নির্বাচন নিয়ে বুধবার ছিল সেই ভোটাভুটি। এদিন সকাল ১১টা নাগাদ সংসদে শুরু হয় স্পিকার নির্বাচনের প্রক্রিয়া। ওম বিড়লাকে নির্বাচিত করার প্রস্তাব পাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে বিরোধী সাংসদরা কে সুরেশের পক্ষে প্রস্তাব দেন।
আরও পড়ুন চলন্ত ট্রেনে মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার শিশু, বিরাটি স্টেশনে তুলকালাম যাত্রীদের
সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওম বিড়লা। এরপর ওম বিড়লাকেই স্পিকার হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভাতৃহরি মহতাব। প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ স্পিকার পদ সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ পদ। সাংসদদের আচরণ এবং তাঁদের দায়িত্ববোধকে নিয়ন্ত্রণ করে দেশের মানুষের কাজ করানো, তাঁদের বিশ্বাস বজায় রাখতে হয় স্পিকারকে। আমি লোকসভার সকলের তরফে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃতকালে আপনি দ্বিতীয়বার এই দায়িত্বভার পেলেন। আপনার মুখের ওই মিষ্টি হাসি গোটা সংসদেরই মন ভাল রাখে।আপনি আগামী পাঁচ বছর আমাদের পথ দেখাবেন। ‘ এরপরই ওমের প্রশংশা করে মোদি বলেন, গত পাঁচ বছরে লোকসভার কাজ বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছিল। যা গত ২৫ বছরে সর্বোচ্চ। আমি নিশ্চিত অষ্টাদশ লোকসভাও আপনার সভাপতিত্বে নতুন মাইলফলক ছোঁবে।
এদিকে, স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কে সুরেশ মঙ্গলবারই বলেন, স্পিকার নির্বাচন সর্বসম্মতভাবে হবে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নিয়ে বিজেপির মধ্যে ঐকমত্য গড়ে তোলার কোনও সদিচ্ছা নেই। তিনি আরও বলেন, লোকসভার একটি ঐতিহ্য আছে। তাই এনিয়ে কোনও সংঘাতে যাবে না বিরোধী জোট। তবে স্পিকার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে ডেপুটি স্পিকার পদটিও বিরোধীদের দিতে হবে, এটাও সংসদীয় রীতি। এদিকে, এদিন রাহুল জানান, স্পিকার পদের মনোনয়ন নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে ফোনে কথা বলেন। খাড়্গে তাঁকে বলে দিয়েছেন, এনডিএ-র পছন্দের ব্যক্তিকে মেনে নেওয়া হবে। শেষমেশ ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই।
#pro-temSpeaker
#Latestbengalinews
#OMBirla
#ওমবিড়লা


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭