Home » UEFA Euro Cup 2024 : এমবাপ্পে ফিরলেও আটকে গেল ফ্রান্স, নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে অস্ট্রিয়া

UEFA Euro Cup 2024 : এমবাপ্পে ফিরলেও আটকে গেল ফ্রান্স, নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুনঃ  জমে উঠেছে ইউরো কাপ। মঙ্গলবার ছিল ডি গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। একদিকে ফ্রান্স এগিয়ে গিয়েও আটকে গেল পোল্যান্ডের বিরুদ্ধে। চোটের পর মাস্ক পরে মাঠে নেমে গোল করেন তাদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সেই গোল শোধ করে দেন রবার্ট লেবানডস্কি। অন্য একটি ম্যচে নেদারল্যান্ডসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয় চমক দিল অস্ট্রিয়া । এই জয়ের ফলে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষে পৌঁছে গেল রাল্ফ রাগনিকের দল।

অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল ফ্রান্স। সেই ম্যাচে নাকের হাড় ভাঙে দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামেননি। সেই ম্যাচে ড্র করে মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে। মঙ্গলবার ডি গ্রুপে পোল্যান্ডের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে দলে ফেরেন কিলিয়ান এমবাপ্পে। ৫৬ মিনিটে তার করা গোল থেকে এগিয়েও যায় ফ্রান্স। ইউরো কাপে এই প্রথম গোল করলেন ফরাসি তারকা। কিন্তু তারপরেও জিতে মাঠ ছাড়তে পারল না ফ্রান্স। খেলা শেষ হল ১-১ গোলে। ৭৯ মিনিটে গোল শোধ করেন রবার্ট লেভানডস্কি।

আরও পড়ুনঃ Calcutta Football League 2024 : ডেভিডের অভাব মালুম হল না, হাফডজন গোলে উয়াড়িকে উড়িয়ে কলকাতা লিগ শুরু করল মহামেডান স্পোর্টিং

অন্যদিকে, প্রতিযোগিতায় চমক দিল অস্ট্রিয়া । ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল তারা। রাল্ফ রাগনিকের ছেলেরা জয় পেয়েছে ৩-২ গোলের ব্যবধানে। খেলা শুরুর ছয় মিনিটের মাথায় ডাচ উইঙ্গার ড্যানিয়েল মালেনের করা আত্মঘাতী গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। বিরতির আগে সমতা ফেরাতে পারেনি ডাচরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল শোধ করে দেন ডাচ উইঙ্গার কোডি গাকপো। খেলার ৫৯ মিনিটে ফের গোল হজম করে রোনাল্ড কোম্যানের ছেলেরা। রোমানো স্মিডের হেডে করা গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া।  পিছিয়ে পড়ে গোলশোধ করতে মরিয়া হয়ে ওঠে কমলা জার্সিধারীরা। ৭৫ মিনিটে সফলও হয় তারা। পরিবর্ত হিসেবে নামা উইঘর্স্টের হেড থেকে চিপ শটে বিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন মেম্ফিস ডিপেই। কিন্তু সমতা ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে ফের গোল পেয়ে যায় অস্ট্রিয়া। গোল করেন তাদের অধিনায়ক মার্সেল সাবিৎজার। সেই গোল শোধ করার আর সুযোগ পায়নি নেদারল্যান্ডস। খেলা শেষ হওয়ার আগে অস্ট্রিয়ার আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে ডি গ্রুপের শীর্ষে থেকে চমক দিল অস্ট্রিয়া।

About Post Author