স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাই: কলকাতা লিগ অভিযান শুরু করে দিয়েছে মহামেডান ও ইস্টবেঙ্গল স্পোর্টিং। গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সরা প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। মঙ্গলবার কলকাতা লিগ শুরু হচ্ছে মোহনবাগানের। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভবানীপুর ফুটবল ক্লাব।

আগামী মরশুমে প্রথম বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগে দেখা যাবে কলকাতার তিন প্রধানকে। দলের রিজার্ভ বেঞ্চকে কলকাতা প্রিমিয়ার ডিভিসন লিগে পরখ করে নিতে চায় তিনটি দল। কিন্তু তার সঙ্গে এই প্রতিযোগিতাকেও ছোট করে দেখছে না তারা। টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গিয়েছে সার্থক দোলুই ও হীরা মন্ডলের মত দুই অভিজ্ঞ ফুটবলারকে। প্রথম ম্যাচে তাদের ব্যবহার না করলেও লালহলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ জানিয়ে দিয়েছেন তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাকেও কলকাতা লিগে তিনি কাজে লাগাতে চান। দুই অভিজ্ঞ ফুটবলারকে আগামী দিনে দলে দেখা যাবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন জর্জ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর পথে হাঁটল না মোহনবাগান। তারা কলকাতা লিগের জন্য যে দল ঘোষণা করেছে সেখানে তারুণ্যের প্রাধান্য।
তাদের দল গঠনে একটা জিনিষ পরিষ্কার যে কলকাতা লিগে খেলে দলের যুব ফুটবলারদের দেখে নিতে চাইছে দল। গত মরশুমে এই রিজার্ভ দল থেকেই বড়দের দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক রঘুবংশি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা। আইএসএলেও তাঁরা খেলেছেন। এবারের কলকাতা লিগে তাঁদের মত কয়েকজন সুযোগ পেলেও সেই অর্থে অভিজ্ঞ কোনও ফুটবলার নেই। জানা গিয়েছে, যুব ফুটবলারদের এই প্রতিযোগিতায় খেলিয়ে তাঁদের অভিজ্ঞতা বাড়াতে চাইছে গতবারের লিগ শিল্ড জয়ীরা।
একনজরে দেখে নেওয়া যাক মোহনবাগানের কলকাতা লিগের জন্য ঘোষিত দল..
গোলরক্ষক: সৈয়দ জাহির হুসেইন, অভিষেক বালোয়ারি, নন্দন রে, রাজা বর্মন
ডিফেন্ডার: সুমিথ রাঠি, দীপেন্দু বিশ্বাস, রাজ বাসফোর, সৌরভ ভানোয়ালা, লিয়ান কাস্তানা, ব্রিজেশ গিরি, সায়ন দাস, সরখাইবাম প্রীতম, চন্দন যাদব, রবি বাহাদুর রানা
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, নিঙ্গম্বা এংসন সিং, শিবাজিৎ সিং লেইমাপকপাম, থামসোল টংসিন, সাতগৌগুন কিপজেন, সন্দীপ মালিক, সাহিল কর, সেরতো ওয়রনিলেন কম, মহম্মদ ফারদিন আলি মোল্লা
ফরোয়ার্ড: লইতংবাম টাইসন সিং, উত্তম হাঁসদা, তপন হালদার, সালাউদ্দিন আদনান কে, আকাশ সিং, সুহেল আহমদ ভাট, আদিল আবদুল্লা, ভিনান বিনয় মুরগোদ


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে