সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই: এখনকার দিনে মুখে দাগছোপ দেখা দেওয়াটা বা চটজলদি ত্বকের জেল্লা চলে যাওয়াটা খুব স্বাভাবিক। যদিও বাজার চলতি কিছু ক্রিম দাগ তুলে দিতে পারে। কিন্তু দাগ তুলে দেওয়ার পাশাপাশি এই ক্রিমে থাকতে পারে বিভিন্ন রাসায়নিক। সেই রাসায়নিক ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতিও করতে পারে। তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আপনি ত্বকের জেল্লা বাড়াতে ভরসা রাখতে পারেন কিছু ফলের ওপর। আঙুর ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি যৌবন ধরে রাখতেও ব্যাপক সাহায্য করে। দেখে নেওয়া যাক ত্বকের যত্নে কী কী খাবেন-
আরও পড়ুন UEFA Euro Cup 2024 : ইউরো থেকে রোনাল্ডোদের বিদায়, টাইব্রেকারে জিতে সেমিতে ফ্রান্স
আঙুর
আঙুরে রয়েছে রেসভেরাট্রল, যা একটি পলিফেনল। এই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য খুব ভাল। এটি ব্লুবেরি, ডার্ক চকোলেট এবং কোকোতেও পাওয়া যায়। তাই যৌবন ধরে রাখতে আঙুর খান।
ভেজিটেবল জুস
বিভিন্ন সবজি থেকে তৈরি করা জুস আপনার ত্বকের পাশাপাশি চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রকৃতপক্ষে,এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ।যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।প্রতিদিন খালি পেটে এক গ্লাস সবজির রস খেলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে।পাশাপাশি সবজির জুস ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।
টমেটো
লাইকোপিন হল রক্ত এবং টিস্যুতে পাওয়া একটি পদার্থ যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। টমেটো এবং তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন পাওয়া যায়। যা আপনার বয়স ৩০ পেরোতেই দারুণ কাজ দেবে।
বাদাম
স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।পাশাপাশি এটি ত্বকের জন্যও খুব উপকারী।বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, যা ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর।খালি পেটে অল্প পরিমাণে বাদাম খেলে ত্বক নমনীয় হয় এবং বলিরেখার সমস্যাও কম হয়।এছাড়াও এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।
আয়ুর্বেদ
সকালে খালি পেটে উষ্ণ গরম জল খুবই উপকারী।তবে আপনি যদি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চান তাহলে জোয়ানের জল,জিরে ভেজানো জল,মৌরি জল খেতে পারেন।এগুলি সঠিক হজমশক্তি বজায় রাখতে সাহায্য করে।পাশাপাশি শরীরে উপস্থিত টক্সিনকেও দূর করতে সাহায্য করে।প্রতিদিন ঘরোয়া জিনিস থেকে তৈরি এই ওষধি জল খেলে খুব তাড়াতাড়ি পার্থক্য দেখতে পাবেন।
#ত্বকেরজেল্লা
#latestbengalinews


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র