সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই : Euro 2024 ইউরো ফাইনালে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ডর্টমুন্ডে নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার মুহূর্তে গোল করে ইংল্যান্ড। সুপার সাব হিসেবে ওলি ওয়াটকিন্স বাজিমাত করেন ইংল্যান্ডের হয়ে। তারপরে আর মাত্র সংযোজিত সময় হিসেবে দু মিনিট সময় পায় নেদারল্যান্ড। শেষ সময়ে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি নেদারল্যান্ড। এদিন খেলার সাত মিনিটে জাভি সিমন্স গোল করে নেদারল্যান্ডকে এগিয়ে দিলেও হ্যারি কেন ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। যদিও রেফারির সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তবে এদিন খেলায় আধিপত্য ছিল ইংল্যান্ডের। নেদারল্যান্ড মূলত কাউন্টার ভিত্তিক আক্রমণ করছে।
India vs Zimbabwe : অভিষেকের বিধ্বংসী শতরান, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে সমতা ভারতের


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার