সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ দেশের ৬টি রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। এদিন সকাল থেকে এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচনের ভোটগণনা চলছে। এগুলি হল- কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা। ১১ রাউন্ড শেষে ৩৫, ৪৪২ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে। নবম রাউন্ডের শেষে মধুপর্ণা ঠাকুর ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে আছেন। রায়গঞ্জে ৪৬১৮৩ ভোটে এগিয়ে তৃণমুল। অষ্টম রাউন্ড শেষে ২৯ হাজার বেশি ভোটে মুকুটমণি অধিকারী এগিয়ে। এদিন গণনা শেষ হওয়ার আগেই আবির খেলা শুরু হয়েছে মানিকতলা, রায়গঞ্জ ও বাগদাতে। রায়গঞ্জ কেন্দ্রে এই প্রথমবার জয়ী হল তৃণমূল। বিজেপিকে পেছনে ফেলে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানে জিতলেন তিনি।

উল্লেখ্য, রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি। অন্যদিকে, বাগদা আর রানাঘাট-দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী।

এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী ঘাসফুল শিবিরের টিকিট পেলেও বিশ্বজিৎ দাস প্রার্থী হতে পারেননি। কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হয়। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। আর বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর।
#Latestbengalinews
#KrishnaKalyaniwon
#AssemblyByElectionResult


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
পাটুলিতে শুট আউট, নিহত যুবক