সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ দেশের ৬টি রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। শনিবার সকাল থেকে এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচনের ভোটগণনা চলছে। এগুলি হল- কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা। সকাল ১১টা নাগাদ ফলাফল বলছে, চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। চতুর্থ রাউন্ড গণনার শেষে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর আট হাজার ভোটে এগিয়ে আছেন। রাণাঘাট দক্ষিণে ৮৫৩৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী।
তৃতীয় রাউন্ড শেষে ১৩,১৪৮ টি ভোটে সুপ্তি পাণ্ডে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, ৫৯৩৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট ৯৫৯০, বিজেপির প্রাপ্তি ৩৬৫১টি ভোট ও কংগ্রেস পেয়েছে ১৯৮৪টি ভোট। ভোট গণনার শুরু থেকে রানাঘাট দক্ষিণ বাদে মানিকতলা, বাগদা, রায়গঞ্জে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু, বেলা গড়াতে রানাঘাটেও বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন, কোথায় কার পাল্লা ভারী?
কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছেন ২১ হাজার ৪০৩ ভোটে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে রয়েছেন। রানাঘাটে ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। বাগদাতে ১১ হাজার ৭৪৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

#Latestbengalinews
#AssemblyByElectionResult


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
পাটুলিতে শুট আউট, নিহত যুবক