সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাইঃ ইতিহাস নিয়ে পিএইচডি করতে চান প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি। তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয় আগে থেকেই জানিয়েছিল এ বিষয়টি নিয়ে কোনও বিতর্ক নেই। ইতিমধ্যেই ভর্তির কাউন্সেলিংয়ের নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়।অবশেষে ইতিহাস নিয়ে পিএইচডিতে ভর্তি হচ্ছেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন মাওবাদী নেতা অর্ণব দাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম চন্দ্র জানান, সোমবার বিকেল তিনটের সময় ইতিহাস বিভাগের পিএইচডির ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার দুপুরে অর্ণব দামকে হুগলি জেলা সংশোধনাগার থেকে কড়া পুলিশ নজরদারিতে বর্ধমান জেলা সংশোধনাগারে আনা হয়। রবিবার থেকেই অর্ণব কার্যত বর্ধমান জেলের আবাসিক হয়েছেন। আজ, সোমবার দুপুর ৩ টে থেকে একরাশ অনিশ্চয়তার মধ্যে ইতিহাসে পিএইচডির ভর্তি পরীক্ষার কাউন্সিলিং হবে অর্ণব দামের। এ প্রসঙ্গে উপাচার্য ডাঃ গৌতম চন্দ্র বলেন, ‘ শনিবার সকালে কুণাল ঘোষ আমাকে ফোন করে নিজেকে সাংসদ বলে পরিচয় দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলেন। ওঁর কথাতেই সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হল। তিনি যে তিনটি বিষয় জানতে চেয়ে হুগলি জেলা সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টকে মেল করেছেন, তার উত্তর এখনও আসেনি। সোমবার বিকেলের মধ্যেই তা এসে যাবে বলে আশাবাদী তিনি।

প্রসঙ্গত, গত ২৬ জুন কড়া পুলিশি পাহারায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় অর্ণবকে। গত ৫ জুলাই মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর এই তালিকা দেখা যায়, ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইতিহাস বিষয়ে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করে ইতিহাস সৃষ্টি করেন জেল বন্দি প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। আর এই পরেই শুরু হয় জোর বিতর্ক। ৯ তারিখ ভর্তি পরীক্ষার কাউন্সিলিং-এর হওয়ার কথা ছিল। কিন্তু, বিশ্ববিদ্যালয় ৮ তারিখ নোটিফিকেশন জারি করে তা স্থগিত করে দিয়েছিল। এরপরই অর্ণবের ভর্তি প্রক্রিয়া নিয়ে জট কাটাতে শনিবার সকালে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ গৌতম চন্দের দীর্ঘক্ষণ ফোনে কথা হয়। তারপরেই সমাধান হল এই সমস্যার।
#প্রাক্তনমাওবাদীনেতাঅর্ণবদাম
#FormerMaoistleaderArnabDam
#Latestbengalinews
#KunalGhosh


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান