Home » মর্মান্তিক দুর্ঘটনা কেশপুরে! অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

মর্মান্তিক দুর্ঘটনা কেশপুরে! অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ মর্মান্তিক দুর্ঘটনা কেশপুরে! অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের। মৃতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে গুরুতর আহত হয়েছেন অন্তত ২ জন। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।শুক্রবার রাত ১২টা নাগাদ কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের পঞ্চমীর পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। 

আরও পড়ুন   উপনির্বাচনেও সবুজ ঝড়ের পূর্বাভাস! চার কেন্দেই এগিয়ে তৃণমূল, চতুর্থ রাউন্ড গণনার শেষে ১৯০০০ ভোটে এগিয়ে মুকুটমণি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপর্ণা বাগ নামে বছর উনিশের এক তরুণী অসুস্থ হওয়ায় তাঁকে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। এদিন রাতেই অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে মা, স্বামী,মামা-সহ মোট ৮ জন ছিলেন। কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। অন্যদিকে মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই লরিটি। ঠিক সে সময়ই ঘটে যায় বিপত্তি। পঞ্চমীর পোলের কাছে উলটো দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুল্যান্সের। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন   বিবাহ বিচ্ছেদের মামলার টানাপড়েনের মাঝেই হাড়োয়ায় গুলিবিদ্ধ গৃহবধূ, ঘটনাস্থলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলির খোল

জানা গিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। বাকি দুই নিহতের নাম পরিচয় এখনও জানা যায়। অন্যদিকে, গুরুতির আহত হয়েছেন দুজন। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়া অ্যাম্বুল্যান্স চালক অভিষেক মল্লিকও গুরুতর জখম হয়েছে। আহতরা প্রত্যেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

#মর্মান্তিকদুর্ঘটনাকেশপুরে

#TragicaccidentinKeshpur

#Latestbengalinews

About Post Author